1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম:
বিএনপি সরকার গঠন করলে সব প্রকল্প হবে জনগণের ভাগ্য পরিবর্তনের- তারেক রহমান তারেক রহমান কে ধানের শীষে ভোট দিন-সাবেক এমপি লালু শাজাহানপুরে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা ও ভোট চেয়ে হেনার গণসংযোগ  রাজার ছেলে রাজা হোক,এই রাজনীতিতে বিশ্বাসী নয় জামায়াত-কক্সবাজারে নির্বাচনি জনসভায় ডা. শফিক তারা দেশটাকে আফগানিস্তান বানাতে চায়: মির্জা ফখরুল প্লট দুর্নীতি: হাসিনার ১০, টিউলিপের ৪ ও আজমিনা-ববির ৭ বছরের কারাদণ্ড বগুড়া-৬ সদর আসনে ভোটারদের দাঁড়ে দাঁড়ে শহর যুবদল বগুড়া-৬ সদর আসনে দাঁড়িপাল্লা নিয়ে জামায়াতের নারী কর্মিদের মিছিল বিশাল গণসংযোগ সম্পন্ন করলেন রাজশাহী-২ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী মিজানুর রহমান মিনু সান্তাহারে পুকুরের পাড় ভেঙে হুমকির মুখে ৪ প্রতিবেশির বাড়ি

আসুন একসাথে নির্বাচনে লড়াই করি : বিএনপিকে কাদের

  • সম্পাদনার সময় : শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
  • ১১৮ বার প্রদশিত হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপিকে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেছেন, আসুন আমরা নির্বাচনে একসাথে লড়াই করি। আজ শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ‘আগামী জাতীয় নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে।’

বিএনপিকে তিনি বলেন, ‘বর্তমানে চলমান সঙ্কটের মধ্যে নতুন করে সঙ্কট সৃষ্টি না করতে আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি। আশা করছি আপনারা (বিএনপি) আর নতুন করে কোনো সঙ্কট তৈরি করবেন না। আাগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিন। আসুন আমরা একসঙ্গে নির্বাচন করি।’

তিনি আরো বলেন, আমাদের চ্যালেঞ্জিং বছর চলছে। সামনে আরো চ্যালেঞ্জিং বছর আসতে পারে আমাদের। আমরা চ্যালেঞ্জ মোকাবিলায় ২২তম সম্মেলন করেছি, জেলা-উপজেলা পর্যায়ে কমিটি দিয়েছি। যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় ইনশাআল্লাহ আওয়ামী লীগ এখন প্রস্তুত।

সাংবাদিকদের সাথে কথা বলার আগে ওবায়দুল কাদের আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দলের নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সেখানে তারা বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies