1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএনপি সরকার গঠন করলে সব প্রকল্প হবে জনগণের ভাগ্য পরিবর্তনের- তারেক রহমান তারেক রহমান কে ধানের শীষে ভোট দিন-সাবেক এমপি লালু শাজাহানপুরে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা ও ভোট চেয়ে হেনার গণসংযোগ  রাজার ছেলে রাজা হোক,এই রাজনীতিতে বিশ্বাসী নয় জামায়াত-কক্সবাজারে নির্বাচনি জনসভায় ডা. শফিক তারা দেশটাকে আফগানিস্তান বানাতে চায়: মির্জা ফখরুল প্লট দুর্নীতি: হাসিনার ১০, টিউলিপের ৪ ও আজমিনা-ববির ৭ বছরের কারাদণ্ড বগুড়া-৬ সদর আসনে ভোটারদের দাঁড়ে দাঁড়ে শহর যুবদল বগুড়া-৬ সদর আসনে দাঁড়িপাল্লা নিয়ে জামায়াতের নারী কর্মিদের মিছিল বিশাল গণসংযোগ সম্পন্ন করলেন রাজশাহী-২ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী মিজানুর রহমান মিনু সান্তাহারে পুকুরের পাড় ভেঙে হুমকির মুখে ৪ প্রতিবেশির বাড়ি

সম্পত্তি বাজেয়াপ্ত করে বিএনপির আন্দোলন থামানো যাবে না : টুকু

  • সম্পাদনার সময় : শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
  • ১১৬ বার প্রদশিত হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিনী জোবাইদা রহমানের সম্পত্তি বাজেয়াপ্ত করে বিএনপির আন্দোলন থামানো যাবে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। শনিবার বিকেলে নয়া পল্টনে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন। ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, সম্পত্তি ক্রোকের আদেশ সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক। তারেক রহমানের সম্পত্তি মানে সারা বাংলাদেশ। সম্পত্তি বাজেয়াপ্ত করে বিএনপি’র আন্দোলন থামানো যাবে না।

তিনি বলেন, আওয়ামী লীগের মুখে সুষ্ঠু নির্বাচনের কথা মানায় না। ক্ষমতা হস্তান্তর না করলে বিএনপির আন্দোলন চলবেই। তিনি এই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত রায়ের তীব্র প্রতিবাদ জানান।

টুকু বলেন, বিএনপি প্রহসনের নির্বাচনে যাবে না। নেতাকর্মীরা নিজের জীবন দিয়ে হলেও নির্বাচন প্রতিহত করবে। এদেশে আর দিনের ভোট রাতে হতে দেয়া হবে না।

বিক্ষোভ মিছিলটি নয়াপল্টন বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু করে নাইটেঙ্গেল মোড় ঘুরে পল্টন থানার সামনে দিয়ে ঘুরে পুনরায় নয়া পল্টন বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

এ সময় অন্যদের মধ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহ্বায়ক আমান উল্লাহ আমান, সদস্য সচিব আমিনুল হক, কেন্দ্রীয় ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য নাজিমুদ্দিন আলম,সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সভাপতি এস এম জাহাঙ্গীর, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক গোলাম মাওলা শাহীন, ঢাকা মহানগর উত্তর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ফেরদৌসী আহমেদ মিষ্টি, ঢাকা মহানগর উত্তর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান চেয়ারম্যান প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies