1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম:
বিএনপি সরকার গঠন করলে সব প্রকল্প হবে জনগণের ভাগ্য পরিবর্তনের- তারেক রহমান তারেক রহমান কে ধানের শীষে ভোট দিন-সাবেক এমপি লালু শাজাহানপুরে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা ও ভোট চেয়ে হেনার গণসংযোগ  রাজার ছেলে রাজা হোক,এই রাজনীতিতে বিশ্বাসী নয় জামায়াত-কক্সবাজারে নির্বাচনি জনসভায় ডা. শফিক তারা দেশটাকে আফগানিস্তান বানাতে চায়: মির্জা ফখরুল প্লট দুর্নীতি: হাসিনার ১০, টিউলিপের ৪ ও আজমিনা-ববির ৭ বছরের কারাদণ্ড বগুড়া-৬ সদর আসনে ভোটারদের দাঁড়ে দাঁড়ে শহর যুবদল বগুড়া-৬ সদর আসনে দাঁড়িপাল্লা নিয়ে জামায়াতের নারী কর্মিদের মিছিল বিশাল গণসংযোগ সম্পন্ন করলেন রাজশাহী-২ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী মিজানুর রহমান মিনু সান্তাহারে পুকুরের পাড় ভেঙে হুমকির মুখে ৪ প্রতিবেশির বাড়ি

তারেক রহমান দেশে ফিরে সবকিছু মোকাবেলা করবেন : মিন্টু

  • সম্পাদনার সময় : শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩
  • ১১২ বার প্রদশিত হয়েছে

বিএনপি কেন্দ্রিয় কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেছেন, আমাদের ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমান দেশে ফিরে সবকিছু মোকাবেলা করবেন। তাঁর বিরুদ্ধে দায়েরকৃত সব মামলা মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক বিধায় প্রত্যাহার করা হবে। তিনি দেশে ফিরে নির্বাচন পরিচালনা করবেন এবং প্রধানমন্ত্রী হয়ে রাষ্ট্র চালাবেন। এর আগে আব্দুল আওয়াল মিন্টু আজ দুপুরে কিশোরগঞ্জে জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত বিএনপি ঘোষিত আন্দোলনের ১০ দফা এবং রাষ্ট্রকাঠামো মেরামতের রুপরেখা শীর্ষক বিশ্লেষণ ধর্মী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। তিনি বলেন, এই অবৈধ সরকারের আমলে গণতান্ত্রিক ও মানবাধিকারসহ জনগণের সকল ধরণের অধিকার হরণ করা হয়েছে। শুধু দুর্নীতি ও লুটপাট নয়, এ সরকারের আমলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বও হুমকির মুখে। তারা এখন দেশ বিক্রী করে খাচ্ছে। তারা পুণরায় ক্ষমতায় আসলে দেশের স্বার্থ বিক্রী করে দিয়ে সার্বভৌমত্ব বিনষ্ট করবে। আব্দুল আওয়াল মিন্টু আরো বলেন, এ অবস্থায় বৃহত্তম রাজনৈতিক দল হিসাবে বিএনপির দায়িত্ব এই সরকারকে উৎখাত করা। আমরা যদি তাদেরকে উৎখাত করতে পারি তাহলে এই শতাব্দিতে আর আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না। জেলা বিএনপির সভাপতি মোঃ শরীফুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মেজর (অবঃ) কামরুল ইসলাম। এ ছাড়া আন্দোলনের ১০ দফা পাঠ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম এবং রাষ্ট্রকাঠামো মেরামতের রুপরেখা পাঠ করেন জেলা বিএনপির সহ সভাপতি জাহাঙ্গীর আলম মোল্লা।

আলোচনা সভায় জেলা বিএনপির সহ সভাপতি লাইলা বেগম, আজিজুল ইসলাম দুলাল, জালাল উদ্দিন, রুহুল হোসাইন, জালাল মোহাম্মদ গাউস, সাংগঠনিক সম্পাদক ইসরাইল মিয়া, নাজমুল আলম ও আমিনুল ইসলাম আশফাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আলম, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ, জেলা ছাত্রদলের সভাপতি মারুফ মিয়া এবং সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেভিনসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies