1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কুড়িগ্রামের চিলমারী তীর সংরক্ষণ প্রকল্প এলাকায় বালুমহাল ঘোষণার চক্রান্তে মানববন্ধন

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ১৬৪ বার প্রদশিত হয়েছে

কুড়িগ্রাম কুড়িগ্রাম: কুড়িগ্রামের চিলমারী উপজেলার ব্রহ্মপূত্র নদের ডানতীরে তীর রক্ষা প্রকল্পকে ঝুঁকিতে ফেলে অব্যাহত বালু উত্তোলন ও বালুমহাল ঘোষণার চক্রান্তের বিরুদ্ধে মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার (৩জানুয়ারি) দুপুর ১২টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন করে রেল-নৌ, যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি চিলমারী শাখা।
এসময় বক্তব্য রাখেন ভুক্তভোগীদের পক্ষে দেলদার হোসেন, শহিদুল ইসলাম, আলীমুদ্দীন, বাদশা মিয়া, নুর আমিন ও হায়দার আলী। গণকমিটির পক্ষে জেলা কমিটির সদস্য প্রবাষক আব্দুল কাদের, চিলমারী গণকমিটির সাংগঠনিক সম্পাদক জামিরুল ইসলাম, সদস্য ইঞ্জিনিয়ার রহমত আলী প্রমুখ।
বক্তারা বলেন, কৃষি জমি, মাছ-ডলফিন-পাখিসহ জীভবৈচিত্র, শিল্পায়নের খনিজ সম্পদ ধ্বংস ও চিলমারী তীর সংরক্ষণ প্রকল্পকে ঝুঁকে ফেলে একটি প্রভাবশালী মহল বালু উত্তোলন করছে। এই চক্রটি নিজেদের স্বার্থ চরিতার্থ করতে ব্রহ্মপূত্রের ডান তীরকে ঝুকিতে ফেলার জন্য বালুমহাল ঘোষনার চক্রান্ত করছে। এরই প্রতিবাদে ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে নিয়ে মানবন্ধন ও প্রতিবাদ জানায় চিলমারী গণকমিটি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies