1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএনপি সরকার গঠন করলে সব প্রকল্প হবে জনগণের ভাগ্য পরিবর্তনের- তারেক রহমান তারেক রহমান কে ধানের শীষে ভোট দিন-সাবেক এমপি লালু শাজাহানপুরে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা ও ভোট চেয়ে হেনার গণসংযোগ  রাজার ছেলে রাজা হোক,এই রাজনীতিতে বিশ্বাসী নয় জামায়াত-কক্সবাজারে নির্বাচনি জনসভায় ডা. শফিক তারা দেশটাকে আফগানিস্তান বানাতে চায়: মির্জা ফখরুল প্লট দুর্নীতি: হাসিনার ১০, টিউলিপের ৪ ও আজমিনা-ববির ৭ বছরের কারাদণ্ড বগুড়া-৬ সদর আসনে ভোটারদের দাঁড়ে দাঁড়ে শহর যুবদল বগুড়া-৬ সদর আসনে দাঁড়িপাল্লা নিয়ে জামায়াতের নারী কর্মিদের মিছিল বিশাল গণসংযোগ সম্পন্ন করলেন রাজশাহী-২ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী মিজানুর রহমান মিনু সান্তাহারে পুকুরের পাড় ভেঙে হুমকির মুখে ৪ প্রতিবেশির বাড়ি

কিছু রাজনৈতিক দল জামায়াতকে উগ্রবাদী হিসেবে চিহ্নিত করতে ব্যস্ত : কর্নেল অলি

  • সম্পাদনার সময় : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ১২৮ বার প্রদশিত হয়েছে

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, অতি দুঃখের সাথে লক্ষ্য করেছি কিছু কিছু তথাকথিত মুসলমান ইসলামিক দলগুলিকে উগ্র দল হিসেবে চিহ্নিত করে। কোন মুসলমান যদি দাঁড়ি রাখে নিয়মিত নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করে, সে কখনো উগ্রবাদী হতে পারে না। আজ শনিবার (৩১ ডিসেম্বর) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

কর্নেল অলি বলেন, ইসলাম ধর্ম উগ্রবাদী শিক্ষা দেয় না বরং বিনয়ী এবং ভদ্রতার শিক্ষা দেয়। কিছু কিছু রাজনৈতিক দল জামায়াতে ইসলামী বাংলাদেশের ভয়ে আতংকিত আছে এবং তারাই এই দলটিকে উগ্রবাদী দল হিসেবে চিহ্নিত করার কাজে ব্যস্ত আছেন। দয়া করে সরকার পতনের আন্দোলনে ঐক্যবদ্ধ হন। সরকার বিরোধী আন্দোলনরত দলগুলো একে অন্যের বিরুদ্ধচারন করা বন্ধ রাখুন। আমাদের লক্ষ্য একটাই নিশিরাতের অবৈধ সরকার ও ভোট ডাকাতদের বিরুদ্ধে অবস্থান এবং তাদের বিদায়। তদ্বস্থলে সকলের জন্য সমান সুযোগ সৃষ্টি করে, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করা তাদের মাধ্যমে দেশের ন্যায়-বিচার, সুষ্ঠু ও অবাধ নির্বাচন ব্যবস্থা করা। দেশের জনগণকে নির্যাতন-নিপিড়ন এবং অসহনীয় যন্ত্রণা থেকে মুক্তি দেয়া।

তিনি আরও বলেন, বর্তমান অর্থনৈতিক অবস্থা থেকে উত্তোরন, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন করা- এ কাজগুলো সম্মপন্ন করার কর্মসূচি পালন করতে গিয়ে বিএনপির সহযোগিতায় আমাদের সাথে জামায়াতে ইসলামী বাংলাদেশ গতকাল কর্মসূচিতে অংশগ্রহন করেছে। তাদের উপরে পুলিশের নির্বিচারে গুলিবর্ষণ এবং লাঠিচার্জ গণতন্ত্র এবং মানবাধিকারের পরিপন্থী।

আশাকরি সকলে নিজ নিজ জায়গা থেকে মানবতার পরিচয় দিয়ে সকলের প্রতি সমান আচরণ করবেন। আমরা সবাই বাংলাদেশী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies