1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় অটোযাত্রীর মৃত্যু

  • সম্পাদনার সময় : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ৩৩৪ বার প্রদশিত হয়েছে

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: বেপরোয়া বালুভর্তি ট্রাকের ধাক্কায় অটোরিকশার একযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। এছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি মাইক্রোবাস উল্টে আরও আটজন আহত হয়েছেন।  বুধবার (২৮ ডিসেম্বর) সকালে রাজশাহী মহানগরী ও জেলার মোহনপুর উপজেলায় পৃথক দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাজশাহী মহানগরীর কাদিরগঞ্জ গ্রেটার রোড মসজিদের দেয়ালে গিয়ে সজোরে ধাক্কা লাগে। এতে মাইক্রোবাসটি সেখানে উল্টে যায়। এ ঘটনায় আট যাত্রী আহত হন। পরে তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়।
রামেক হাসপাতাল পুলিশ বক্সে দায়িত্বরত কনস্টেবল হাসান মাহমুদ জানান, পাবনার আমিনপুর থেকে আট ব্যক্তি ভারতীয় ভিসার আবেদন জমা দিতে রাজশাহী এসেছিলেন। ভিসা সেন্টারের অদূরে মাইক্রোবাসটি উল্টে তারা আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে আসেন। এদের মধ্যে দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। অন্য ছয় জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এদিকে রাজশাহীর মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম বাদশা জানান, সকালে রাজশাহী-নওগাঁ মহাসড়কের হাটরা এলাকায় একটি অটোরিকশা যাত্রী নিয়ে দাঁড়িয়েছিল। ওই সময় একটি বালুভর্তি ট্রাক এসে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আসাদুল ইসলাম (৩৮) নামের এক ব্যক্তি নিহত হন। আহত হন আরও চারজন। তাদের রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত আসাদুল হাটরা গ্রামের তজের ম-লের ছেলে।
দুর্ঘটনার পর চালক ট্রাকটি রেখে পালিয়ে গেছেন। নিহত আসাদুলের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এই ঘটনায় থানায় মামলা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies