1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএনপি সরকার গঠন করলে সব প্রকল্প হবে জনগণের ভাগ্য পরিবর্তনের- তারেক রহমান তারেক রহমান কে ধানের শীষে ভোট দিন-সাবেক এমপি লালু শাজাহানপুরে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা ও ভোট চেয়ে হেনার গণসংযোগ  রাজার ছেলে রাজা হোক,এই রাজনীতিতে বিশ্বাসী নয় জামায়াত-কক্সবাজারে নির্বাচনি জনসভায় ডা. শফিক তারা দেশটাকে আফগানিস্তান বানাতে চায়: মির্জা ফখরুল প্লট দুর্নীতি: হাসিনার ১০, টিউলিপের ৪ ও আজমিনা-ববির ৭ বছরের কারাদণ্ড বগুড়া-৬ সদর আসনে ভোটারদের দাঁড়ে দাঁড়ে শহর যুবদল বগুড়া-৬ সদর আসনে দাঁড়িপাল্লা নিয়ে জামায়াতের নারী কর্মিদের মিছিল বিশাল গণসংযোগ সম্পন্ন করলেন রাজশাহী-২ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী মিজানুর রহমান মিনু সান্তাহারে পুকুরের পাড় ভেঙে হুমকির মুখে ৪ প্রতিবেশির বাড়ি

৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২
  • ১২০ বার প্রদশিত হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ছাত্রদলের দফতর সম্পাদক মো: জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বদেশের মুক্তির পতাকাবাহী সংগঠন, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের ফিনিক্স পাখি, উৎপাদনমুখী শিক্ষাব্যবস্থা বাস্তবায়নে অন্যতম অগ্রদূত, আগামীর সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে দেশবাসীর আশার আলো, দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

ঘোষিত কর্মসূচিতে রয়েছে-
১. আগামী ১ জানুয়ারি প্রতিষ্ঠাবার্ষিকীর দিন সকাল ৯টায় ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সব জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয় ইউনিট কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন।

২. সকাল ১০টায় সংগঠনের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর উত্তম) কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করবেন ছাত্রদল কেন্দ্রীয় নেতারা।

৩. দুপুর ১টায় ছাত্রদলের উদ্যোগে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্র সমাবেশ।

৪. পরদিন ২ জানুয়ারি ছাত্রদলের প্রত্যেকটি জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয় শাখায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশের আয়োজন এবং সমাবেশে কেন্দ্রীয় সংসদের প্রতিনিধিদের উপস্থিতি।

বিজ্ঞপ্তিতে ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ঘোষিত কর্মসূচি যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে পালনের জন্য সংশ্লিষ্ট ইউনিটের নেতাকর্মীদের আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies