1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

জয়পুরহাটে র‌্যাবের বিশেষ অভিযানে হত্যা মামলার আসামী গ্রেফতার

  • সম্পাদনার সময় : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ১৯০ বার প্রদশিত হয়েছে

পাঁচবিবি(জয়পুরহাট) সংবাদদাতাঃ জয়পুরহাটের চাঞ্চল্যকর কিষণ রুংটা হত্যা মামলার আসামী জনাব আলী(৩৭ কে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের বিশেষ অভিযানে গ্রেফতার করা হয়েছে। জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোস্তফা জামান ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মাসুদ রানার নেতৃত্বে শনিবার সন্ধ্যায় জেলার গুয়াবাড়ীঘাট এলাকা থেকে গ্রেফতার করা হয়। রাতেই র‌্যাবের এক প্রেস বিঞ্জপ্তির গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়। গ্রেফতারকৃত আসামী কালাই উপজেলার বিয়ালা গ্রামের জাইবর আলীর ছেলে।

র‌্যাব সুত্র জানায়, ২০১৮ সালের ১৯ শে ডিসেম্বর কিষন রুংটা জয়পুরহাট পৌর এলাকার মাড়োয়ারী পট্টি তার নিজ বাড়িতে খুন হন। এসময় তার বাড়ি হতে দুর্বত্তরা প্রায় ৮লক্ষ দশ হাজার টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এঘটনায় নিহতের ছেলে বিপিন রুংটা ঐ বছরের ২২ শে ডিসেম্বর জয়পুরহাট সদর থানায় একটি মামলা করেন। যার মামলা নং-২৯, তাং-২২/১২/২০১৮, ধারা-৩০২/৩৮০ পেনাল কোড ১৮৬০ । দীর্ঘদিন পরে আদালত মামলাটি জয়পুরহাট সি.আই.ডি’র কাছে হস্তান্তর করে। এরপর সি.আই.ডি জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কাছে আসামি গ্রেফতারের জন্য তথ্যপ্রযুক্তির সহায়তা চাইলে র‌্যাব সিডি আর ও বিভিন্ন তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামিকে সনাক্ত ও গ্রেফতার করতে সক্ষম হয়। আসামীকে জিডি মূলে জয়পুরহাট সি.আই.ডি কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies