1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএনপি সরকার গঠন করলে সব প্রকল্প হবে জনগণের ভাগ্য পরিবর্তনের- তারেক রহমান তারেক রহমান কে ধানের শীষে ভোট দিন-সাবেক এমপি লালু শাজাহানপুরে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা ও ভোট চেয়ে হেনার গণসংযোগ  রাজার ছেলে রাজা হোক,এই রাজনীতিতে বিশ্বাসী নয় জামায়াত-কক্সবাজারে নির্বাচনি জনসভায় ডা. শফিক তারা দেশটাকে আফগানিস্তান বানাতে চায়: মির্জা ফখরুল প্লট দুর্নীতি: হাসিনার ১০, টিউলিপের ৪ ও আজমিনা-ববির ৭ বছরের কারাদণ্ড বগুড়া-৬ সদর আসনে ভোটারদের দাঁড়ে দাঁড়ে শহর যুবদল বগুড়া-৬ সদর আসনে দাঁড়িপাল্লা নিয়ে জামায়াতের নারী কর্মিদের মিছিল বিশাল গণসংযোগ সম্পন্ন করলেন রাজশাহী-২ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী মিজানুর রহমান মিনু সান্তাহারে পুকুরের পাড় ভেঙে হুমকির মুখে ৪ প্রতিবেশির বাড়ি

এবার জনগণ জেগে উঠেছে : বুলু

  • সম্পাদনার সময় : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ১১৬ বার প্রদশিত হয়েছে

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, নেতাদের ওপর পরিকল্পিতভাবে হামলা করা হচ্ছে। এই সরকার সম্পূর্ণ গায়ের জোরে ক্ষমতায় থেকে দমন পীড়ন চালিয়ে যাচ্ছে। কিন্তু এবার জনগণ জেগে উঠেছে। তাদের শেষ রক্ষা হবে না। আজ রোববার দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার সময় কেরাণীগঞ্জে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের ওপর হামলার প্রতিবাদে এই সভার আয়োজন করা হয়। ‘তারুণ্যের কণ্ঠস্বর‘ নামক একটি সংগঠন এর আয়োজন করে।

বরকত উল্লাহ বুলু বলেন, আজকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জামিন দেয়া হয় না। তিনি বয়স্ক। সাবেক তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। তিনবারের বিরোধীদলীয় নেতা। যিনি কখনো কোনো নির্বাচনে ফেল করেননি। তাকে জামিন না দেয়ার বিষয়টি গিনেজ বুকে লেখা থাকবে।

সংগঠনের আহ্বায়ক মহীউদ্দীন ইসলাম সজিবের সভাপতিত্বে ও সদস্য সচিব কে জি সেলিমের পরিচালনায় সভায় আরো বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ফরিদপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন যুব জাগপার কেন্দ্রীয় সভাপতি আমীর হোসেন আমু সহ তারুণ্যের কণ্ঠস্বর‘র বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies