1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

ধুনটে প্রাইভেট কার সহ ইয়াবা ডিলার গ্রেফতার

  • সম্পাদনার সময় : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ২৫৪ বার প্রদশিত হয়েছে

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ মিথুন বাবু ওরফে মিশু (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ১২-২১৪৭) জব্দ করা হয়। সোমবার (১৩ সেপ্টেম্বর) গ্রেফতারকৃত ওই মাদক ব্যবসায়ীকে ধুনট থানা হাজত থেকে বগুড়ার আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃত মিথুন বাবু মিশু ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নের গোপালনগর কাচারিবাড়ি এলাকার মৃত মতিয়ার রহমানের ছেলে। ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, গ্রেফতারকৃত মিথুন বাবু মিশু দীর্ঘদিন ধরে কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট নিয়ে এসে ধুনট সহ আশপাশের এলাকায় পাইকারী বিক্রি করতো। সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালালে কয়েকজন পালিয়ে গেলেও ১৫ পিস ইয়াবা সহ ইয়াবার ডিলার মিশুকে গোপালনগর ইউনিয়ন পরিষদের সামনে থেকে আটক করা হয়। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়। এঘটনায় থানায় মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies