1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম:
বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী মরহুম সাংবাদিক রউফ জালালের পরিবারের খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব অবৈধভাবে তেল মজুতের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নন্দীগ্রাম কলেজপাড়া আদর্শ ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বগুড়া করনেশন স্কুলের এসএসসি ১৩ তম ব্যাচের মিলনমেলা ও ইফতার ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি পূরণ করেছেন তারেক রহমান: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী-মীর শাহে আলম সংসদকে জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী সংসদ অধিবেশন ১৫ মার্চ পর্যন্ত মুলতবি ঘোষণা রাষ্ট্রপতির বক্তব্যের সময় বিরোধী জোটের ওয়াকআউট

শাজাহানপুরে সাংবাদিক হত্যা চেষ্টা মামলায় সন্ত্রাসী মোকাব্বর গ্রেফতার

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ১১৭ বার প্রদশিত হয়েছে

শাজাহানপুর(বগুড়া)প্রতিনিধি:বগুড়ার শাজাহানপুরে দৈনিক দিনকাল ও উত্তর কোণ পত্রিকার উপজেলা প্রতিনিধি সজিবুল আলম সজিব হত্যা চেষ্টা মামলার এজাহারনামীয় আসামি সন্ত্রাসী মোকাব্বর হোসেন(৩২)কে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত সোমবার দিবাগত রাতে উপজেলার মাদলা হেলেঞ্জাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোকাব্বর পারতেখুর গ্রামের মৃত সামছুর রহমানের পুত্র ও এনামুল হত্যার এজাহারনামীয় দুই নম্বর আসামি ছিলেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক(এসআই) রেজাউল করিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার দিবাগত রাতে মোকাব্বর হোসেনকে তার আত্মীয়ের বাড়ি মাদলা হেলেঞ্জাপাড়া থেকে গ্রেফতার করা হয়। মোকাব্বর হোসেন এনামুল হত্যার এজাহারনামীয় দুই নম্বর আসামি। বর্তমানে ওই হত্যা মামলায় তিনি জামিনে রয়েছেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত)আব্দুর রউফ জানান, সাংবাদিক হত্যা চেষ্টা মামলার ৩নং এজাহারনামীয় আসামি মোকাব্বর হোসেনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে গ্রেফতারকৃত আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে।
উল্লেখ্য, উপজেলার সাজাপুর পদ্মপুকুর এলাকায় গভীর গর্ত করে পুকুর খনন করা নিয়ে গত ১০ ডিসেম্বর সচিত্র সংবাদ প্রকাশ করেন সাংবাদিক সজিব। এতে ক্ষিপ্ত হয়ে পারতেখুর মধ্যপাড়া গ্রামের আবু বক্কারের ছেলে মাটি ব্যবসায়ী ওয়ারেছুল মোস্তফা সাংবাদিক সজিবকে হুমকি ধামকি দেয়। এক পর্যায়ে গত রোববার সকাল সাড়ে ১০টার দিকে সাংবাদিক সজিব মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথিমধ্যে পারতেখুর পূর্বপাড়া এলাকায় তার গতিরোধ করে মাটি ব্যবসায়ী ওয়ারেছুল মোস্তফা। এ সময় ওয়ারেছুল সাংবাদিক সজিবের গলা চেপে ধরে শ্বাসরোধ করার চেষ্টা করে এবং তার নির্দেশেই অপর সহযোগী ওই এলাকার ছামছুর রহমানের ছেলে হত্যা মামলার আসামি সাইফুল ইসলাম গলায় রামদা ধরে হত্যার চেষ্টা করে। অবস্থা বেগতিক দেখে রাস্তার উন্নয়ন কাজে কর্মরত এক শ্রমিক কৌশলে গিয়ে সাইফুলের হাত ধরে ফেলে এবং সজিবকে রক্ষা করে। ওয়ারেছুলের অপর সহযোগী হত্যা মামলার আসামি মোক্কাবর হোসেন সাংবাদিক সজিবের কাছ থেকে ১২ হাজার ৬’শ টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় সাংবাদিক সজিব বাদী হয়ে থানায় হত্যা চেষ্টা মামলা দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies