1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

লাঙ্গলের জনপ্রিয়তা আকাশচুম্বী-জাপার মেয়র প্রার্থী মোস্তফা

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ১৯৮ বার প্রদশিত হয়েছে

রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের জাতীয় পার্টির লাঙ্গল মার্কার মনোনীত মেয়র প্রার্থী মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, লাঙ্গলের জনপ্রিয়তা আকাশচুম্বী দেখে অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ঈর্শান্বিত হয়ে পরেছে। তাই পাগলের প্রলাপ বকছে। আমি তাদের বলবো বর্ধিত ওয়ার্ড গুলোর দিকে তাকিয়ে দেখুন। মাঠ পর্যায়ে গিয়ে দেখুন। বর্ধিত ওয়ার্ড গুলোতে নিরবিচ্ছিন্নভাবে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হয়েছে। উন্নয়ন করা হয়েছে মসজিদ, মন্দির। নির্মাণ করা হয়ে দু’টি স্টেডিয়াম। স্থাপন করা হয়েছে সড়ক বাতি। ওয়ার্ড পর্যায়ে স্বাস্থ্য সেবা নিশ্চিত করণ ও ডিজিটাল সেন্টার স্থাপন করা হয়েছে। ওয়ার্ডে বসে জন্ম ও মৃত্যুর সনদ প্রদান এবং কোভিড ১৯ এর নিবন্ধন এবং ভ্যাকসিন প্রদান কার্য্যক্রম পরিচালনাসহ বিভিন্ন জনসেবা প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার নগরীর রেলস্টেশন বাজার, ঘোড়া পীরের মাজার, বাবু পাড়া, রেল ক্রসিং ও তাজহাট এলাকায়সহ বিভিন্ন এলাকায় গণসংযোগকালে বিভিন্ন মিডিয়ার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মোস্তফা বলেন, এখন রংপুরের যোগাযোগ ব্যবস্থাটা আগের তুলনায় অনেক ভালো। ভাঙ্গাচুড়া রংপুর ছিল, সেখান থেকে আমরা ঘুরে দাড়িয়েছি। আমার অসম্পন্ন কাজগুলো সম্পন্ন হলে আগামী দিনে রংপুর একটা দর্শনীয় শহরে পরিনত হবে। আমার চাওয়া পাওয়ার কিছু নেই। নগরবাসি আমাকে যে দায়িত্ব দিয়ে ছিল। আমি তা যথাযথভাবে পালন করছি। যারা মুখে বুলি মারে। কুৎসা রডায়। তাদের অস্তিত্ব কোথায় আছে, তা খুঁজে দেখুন। আগামী ২৭ ডিসেম্বর রংপুর ভোট বিপ্লব ঘটবে। ভোটারদের উচ্ছাস এমনটাই বলছে। এমনকি এক তরফা ভোটও হতে পারে।
এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান, মহানগর কমিটির সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায় এস এম ইয়াসির, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা জাপার সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি লোকমান হোসেন, সহ-সভাপতি জাহেদুল ইসলাম, ঠাকুরগাও জেলা জাপার সাধারণ সম্পাদক স্বপ্ন চৌধুরী, গবিন্দগঞ্জ উপজেলা জাপার সভাপতি মশিউর রহমান, নির্বাচন পরিচালনা কমিটির আইন সম্পাদক এ্যাড. সৈয়দ ফারুক আলম, জাতীয় যুব সংহতি রংপুর জেলার সভাপতি হাসানুজ্জামান নাজিম, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, ২৭নং ওয়ার্ড জাপার সভাপতি টিপু সুলতান রংপুরী, সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, জাতীয় যুব সংহতি রংপুর মহানগর সভাপতি শাহিন হোসেন জাকির, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি রংপুর মহান আহবায়ক মোঃ ফারুক হোসেন মন্ডল, সদস্য সচিব মাসুদ রানা বিপু,
মহানগর জাতীয় ছাত্র সমাজের সভাপতি ইয়াসিন আরাফাত আসিফ, জেলা জাতীয় ছাত্র সমাজের আহবায়ক আরিফুল ইসলাম, স্বেচ্ছাসেবক পার্টি রংপুর জেলার সদস্য সচিব মোঃ নাজমুল হুদা লাবলু, জাতীয় অটো শ্রমিক পার্টি রংপুর মহানগর সভাপতি তসলিম উদ্দিন প্রধান উচ্ছল, সাধারণ সম্পাদক মাসুদার রহমান মিলন, জাতীয় সাংস্কৃতিক পার্টি রংপুর মহানগর সভাপতি লিজাসহ জাতীয় পার্টি ও তার অঙ্গ সহযোগি সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies