1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএনপি সরকার গঠন করলে সব প্রকল্প হবে জনগণের ভাগ্য পরিবর্তনের- তারেক রহমান তারেক রহমান কে ধানের শীষে ভোট দিন-সাবেক এমপি লালু শাজাহানপুরে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা ও ভোট চেয়ে হেনার গণসংযোগ  রাজার ছেলে রাজা হোক,এই রাজনীতিতে বিশ্বাসী নয় জামায়াত-কক্সবাজারে নির্বাচনি জনসভায় ডা. শফিক তারা দেশটাকে আফগানিস্তান বানাতে চায়: মির্জা ফখরুল প্লট দুর্নীতি: হাসিনার ১০, টিউলিপের ৪ ও আজমিনা-ববির ৭ বছরের কারাদণ্ড বগুড়া-৬ সদর আসনে ভোটারদের দাঁড়ে দাঁড়ে শহর যুবদল বগুড়া-৬ সদর আসনে দাঁড়িপাল্লা নিয়ে জামায়াতের নারী কর্মিদের মিছিল বিশাল গণসংযোগ সম্পন্ন করলেন রাজশাহী-২ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী মিজানুর রহমান মিনু সান্তাহারে পুকুরের পাড় ভেঙে হুমকির মুখে ৪ প্রতিবেশির বাড়ি

আ.লীগের সম্মেলনে পুলিশকে ‘স্বেচ্ছাসেবক’ হওয়ার অনুরোধ হাসনাতের

  • সম্পাদনার সময় : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ১১৮ বার প্রদশিত হয়েছে

আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে ‘পুলিশকে স্বেচ্ছাসেবক’ হিসাবে কাজ করার অনুরোধ জানিয়েছেন দলটির কার্যনির্বাহী কমিটির ১ নম্বর সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ। আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন উপলক্ষে সোমবার দুটি উপ-কমিটির যৌথ বৈঠকে শৃঙ্খলা ও স্বেচ্ছাসেবক উপ-কমিটির আহ্বায়ক আবুল হাসনাত স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি এ আহ্বান জানান। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানও উপস্থিত ছিলেন বৈঠকে। আগামী ২৪ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে ক্ষমতাসীন দলটির সম্মেলন হবে।

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘শৃঙ্খলা ও স্বেচ্ছাসেবক’ এবং ‘মঞ্চ ও সাজসজ্জা’ উপ-কমিটির ওই বৈঠকে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে বিশেষভাবে অনুরোধ করব তার পুলিশবাহিনী, গোয়েন্দাবাহিনী যারাই আছে, তারা অন্তত এই সময়টাতে একটু স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করুক। এটাই আমার বিশেষভাবে অনুরোধ।

তিনি বলেন, দক্ষিণাঞ্চলের বেশিরভাগ (প্রতিনিধি) লঞ্চে আসবেন। উত্তরবঙ্গ থেকে বাসে আসবেন। তাই বাস-স্টেশনগুলোতে পুলিশ এবং অন্যান্য বাহিনীকে সতর্ক দৃষ্টি রাখার জন্য ব্যবস্থা আপনি করবেন। কারণ আমাদের বিরোধীদল চাচ্ছে এখানে একটা অঘটন ঘটুক। এটা থেকে সতর্ক থাকতে হবে।

নিজের উপ-কমিটির সদস্যদের উদ্দেশে আবুল হাসনাত বলেন, আওয়ামী লীগের জেলা পর্যায়ে অনেক বয়স্ক লোক আছে, কেন্দ্রীয় পর্যায়েও আছে। তাদেরকে সসম্মানে আসনে বসানোর দায়িত্ব শৃঙ্খলা কমিটির।

দলের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, আফজাল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আবদুস সবুর, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বৈঠকে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies