1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

নানা কর্মসূচিতে কালাইয়ে মহান বিজয় দিবস পালিত

  • সম্পাদনার সময় : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ১৫৪ বার প্রদশিত হয়েছে

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি ঃ জয়পুরহাটের কালাইয়ে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে মহান বিজয় দিবস। ১৯৭১ সালে যুদ্ধ করে দেশের জন্য জীবন দেয়া শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সূর্যোদয়ের সাথে সাথে এই দিবসটি পালনের শুরুতে ৩১বার তোপধ্ব্নির মাধ্যমে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে একে একে পুস্পস্তবক অর্পন মধ্যদিয়ে দিনটির শুভ সূচনা হয়। মহান বিজয় দিবসটি শুক্রবার উপজেলা প্রশাসনের আয়োজনে পালিত হয়। উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, কালাই পৌরসভা, কালাই পুলিশ প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন পেশাজীবী মানুষেরা শহীদদের ফুলেল শ্রদ্ধা নিবেদন করে। সূর্যোদয়ের সাথে সাথে উপজেলার বিভিন্ন সরকারি, বে-সরকারি, আধা-সরকারি প্রতিষ্ঠান ও বাস-ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এরপরে সকাল ৯টায় কালাই সরকারি মহিলা কলেজ মাঠে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতাপাঠ করে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। উদ্বোধনের শেষে এক আলোচনা সভা আনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় কালাই উপজেলা প্রসাশনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাত আরা তিথি-এর সভাপতিত্বে বক্তব্য দেন কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কালাই উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি মো.মিনফুজুর রহমান মিলন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন মোল্লা, কালাই পৌরসভার মেয়র মোছা. রাবেয়া সুলতানা কাজল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো.ফজলুর রহমান, কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এস এম মঈনুদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মুনীশ চৌধুরী প্রমুখ। পরে একই স্থানে পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আনসার, ভিডিপি, স্কাউট ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের ছাত্র-ছাত্রীরা কুচকাওয়াজ অংশগ্রহন করেন। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের ছাত্র-ছাত্রীদের শারারিক কসরত প্রদর্শন হয়। পরে একইসঙ্গে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের ফুলের শুভেচ্ছা, সংবর্ধনা ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies