1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদী থেকে নিখোঁজের ২২ ঘন্টা পর স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

  • সম্পাদনার সময় : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ২৯৯ বার প্রদশিত হয়েছে

নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজের প্রায় ২২ ঘন্টা পর স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এর আগে রোববার বেলা ১১টায় নাগাদ উপজেলার খাজুর ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকায় আত্রাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ তারা। সোমবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় উপজেলার রামচন্দ্রপুর নামক ওই স্থান থেকে ৫০০গজ দূর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। মৃতরা হলেন-দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা সদরের পুরাতন জেলখানা এলাকার পারভেজ হোসেন (২২) এবং তার স্ত্রী মিনি আক্তার সোমা (১৮)। মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ জানান, শনিবার উপজেলার রামচন্দ্রপুর গ্রামে মামাতো বোনের বাড়িতে বেড়াতে আসে ওই স্বামী-স্ত্রী। রোববার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টায় নাগাদ নদীর পানিতে গোসল করতে নামলে তারা দু’জনেই নিখোঁজ হোন। এরপর পরিবারের লোকজন পুলিশকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস এবং পুলিশ উদ্ধারের জন্য চেষ্টা চালায়। তিনি আরো বলেন, রাত হয়ে যাওয়ায় উদ্ধার কাজ বন্ধ রাখার পর আজ সোমবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে পুনরায় উদ্ধার চেষ্টা চালানো শুরু হলে সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রামচন্দ্রপুর নামক ওই স্থান থেকে ৫০০গজ দূরে থেকে তাদের দুজনেরই মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আইনানুগ পক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies