1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

কালাইয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

  • সম্পাদনার সময় : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ১৭৬ বার প্রদশিত হয়েছে

কালাই(জয়পুরহাট) প্রতিনিধি ঃজয়পুরহাটের কালাইয়ে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন, কালাই পৌরসভাসহ প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠান, সামাজিক ও সাংষ্কৃতিক সংগঠন। এ সময় দেশের সেই সূর্য সন্তানদের আত্মার শান্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন হাতিয়র কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও কালাই প্রেসক্লাব সভাপতি মো.আমিনুল ইসলাম।
পরে সেখানে স্মৃতিসৌধে মঞ্চে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। উক্ত আলোচনা সভায় উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা তিথি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন।
এছাড়াও বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য ও কালাই পৌরসভার মেয়র রাবেয়া সুলতানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাবানা আক্তার, উপজেলা কৃষি অফিসার অরুণ চন্দ্র রায়, কালাই থানার অফিসার ইনচার্জ এস এম মঈনুদ্দীন, মুক্তিযোদ্ধা বাবু মুনিশ চৌধুরী, আহম্মেদাবাদ ইউপি চেয়ারম্যান আলি আকবর, কালাই সরকারি মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দীন, কালাই ডিগ্রি কলেজের অধ্যক্ষ ধজেনদ্রনাথ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies