1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

কালাইয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত

  • সম্পাদনার সময় : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ১৭২ বার প্রদশিত হয়েছে

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি ঃ জয়পুরহাটের কালাইয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার দুপুরে উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও জাতীয় মহিলা সংস্থার সহয়োগিতায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে জয়িতা অন্বেষনে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনাসভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাত আরা তিথি’র সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান হেলাল উদ্দীন মোল্লা, মহিলা ভাইস-চেয়ারম্যান সাবানা আক্তার, কালাই পৌরসভার মেয়র মোছা. রাবেয়া সুলতানা কাজল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার মাহফুজা খাতুন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ-সম্পাদক মো.ফজলুর রহমান, কালাই প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম, কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. নাজিম উদ্দিন, শিরটি ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহাজান, উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও জেলা পরিষদের ২নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মিসেস রতœা রশীদ, উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক মো. মাহবুবুল হাসান প্রমুখ।
এ সভায় বক্তারা বেগম রোকেয়া দিবসের তাৎপর্য তুলে ধরে নারী নির্যাতন প্রতিরোধে নারীদের পাশাপাশি পুরুষদেরও এগিয়ে আসার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, উপজেলার এনজিও এবং সেচ্ছাসেবী মহিলা সমিতির নেতৃবৃন্দরা।
উক্ত আলোচনা অনুষ্ঠান শেষে পাঁচ ক্যাটাগরিতে উপজেলার পাঁচ শ্রেষ্ঠ জয়িতাদের হাতে ক্রেষ্ট এবং সনদ প্রদান করা হয়।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies