1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আমাদের শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: পুতুল

উন্নত দেশগুলো আরও খারাপ অবস্থায় আছে: প্রধানমন্ত্রী

  • সম্পাদনার সময় : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ১৪৯ বার প্রদশিত হয়েছে

করোনাভাইরাস মহামারির মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং ইউরোপ-আমেরিকার ‘নিষেধাজ্ঞার কারণে’ বিশ্বে অর্থনৈতিক মন্দার ধাক্কা এসেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকালে ওসমানি স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া দিবসের পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বেগম রোকেয়া দিবস ও বেগম রোকেয়া পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। প্রধানমন্ত্রী বলেন, ইউক্রেন যুদ্ধ আর আমোরিকা-ইউরোপের নিষেধাজ্ঞা প্রত্যেকটা মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে। শুধু আমাদের দেশে না, উন্নত দেশগুলো আরও খারাপ অবস্থায় আছে। তিনি বলেন, এজন্য আমি সবাইকে আহ্বান করেছি, যার যেখানে যতটুকু জায়গা আছে, যে যা পারেন তাই উৎপাদন করেন, সাশ্রয় করেন। বিদ্যুৎ, পানি, তেল ব্যবহারে সবাই সাশ্রয়ী হোন, সবাই সঞ্চয়ী হোন, যেন এই আন্তর্জাতিক বিশ্বে যে অর্থনৈতিক মন্দার ধাক্কাটা এসেছে, সেই ধাক্কাটা যেন আমাদের দেশে না আসতে পারে।

বৈশ্বিক পরিস্থিতিতে সবাইকে খাদ্য উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়ে সরকারপ্রধান বলেন, আমাদের নিজেদেরকেই নিজেদের ব্যবস্থা করতে হবে। যেটা আমরা ইতোমধ্যে নিয়েছি, কিন্তু সেটাকে আমাদের আরও করতে হবে।

শেখ হাসিনা বলেন, আমি জানি মাঝখানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে কিছু মানুষের কষ্ট হচ্ছে। কিন্তু এটাতো আন্তর্জাতিক একটা অবস্থার কারণে। কিন্তু আমরা যদি আমাদের উৎপাদন ঠিক রাখি, নিজেদেরটা নিজেরা করবো।

প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিকভাবে অনেক উন্নত দেশ নিজেদের অর্থনৈতিক মন্দার দেশ হিসেবে ঘোষণা দিয়েছে। কিন্তু বাংলাদেশ আল্লাহর রহমতে এখনও দেয়নি। দেওয়া লাগবে বলে আমি মনেও করি না।

অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের সচিব মো. হাসানুজ্জামান কল্লোল। পুরস্কার বিজয়ীদের পক্ষে ড. আফরোজা পারভীন তার অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies