1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএনপি সরকার গঠন করলে সব প্রকল্প হবে জনগণের ভাগ্য পরিবর্তনের- তারেক রহমান তারেক রহমান কে ধানের শীষে ভোট দিন-সাবেক এমপি লালু শাজাহানপুরে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা ও ভোট চেয়ে হেনার গণসংযোগ  রাজার ছেলে রাজা হোক,এই রাজনীতিতে বিশ্বাসী নয় জামায়াত-কক্সবাজারে নির্বাচনি জনসভায় ডা. শফিক তারা দেশটাকে আফগানিস্তান বানাতে চায়: মির্জা ফখরুল প্লট দুর্নীতি: হাসিনার ১০, টিউলিপের ৪ ও আজমিনা-ববির ৭ বছরের কারাদণ্ড বগুড়া-৬ সদর আসনে ভোটারদের দাঁড়ে দাঁড়ে শহর যুবদল বগুড়া-৬ সদর আসনে দাঁড়িপাল্লা নিয়ে জামায়াতের নারী কর্মিদের মিছিল বিশাল গণসংযোগ সম্পন্ন করলেন রাজশাহী-২ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী মিজানুর রহমান মিনু সান্তাহারে পুকুরের পাড় ভেঙে হুমকির মুখে ৪ প্রতিবেশির বাড়ি

বিভাগীয় গণসমাবেশ বানচাল করতেই এ পরিস্থিতির সৃষ্টি : মির্জা ফখরুল

  • সম্পাদনার সময় : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
  • ১৩৫ বার প্রদশিত হয়েছে

ঢাকার বিভাগীয় গণসমাবেশ বানচাল করতেই এ পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার বিকেলে বিএনপি কার্যালয়ের সামনে থাকলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, আমি কি করবো। আমার কার্যালয়ে আমাকে ঢুকতে দেওয়া হচ্ছে না। আমি বিশ্বাস করি খুব দ্রুতই বিএনপি কার্যালয়ের সামনে থেকে পুলিশ প্রত্যাহার করা হবে। একই সঙ্গে ১০ তারিখের সমাবেশ হবে শান্তিপূর্ণ।

দুপুর তিনটা ১০ মিনিটে বিএনপির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে থাকে। এতে বিএনপির নেতাকর্মীরা চারদিকে ছোটাছুটি করতে থাকেন।

একপর্যায়ে বিএনপি কর্মীরাও পুলিশের ওপরে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকেন। অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনাও ঘটেছে। এতে বিএনপির বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন বলে বিএনপি সূত্রে জানা গেছে।

বিএনপির কার্যালয়ে পুলিশের অভিযান শুরু হলে বেলা সাড়ে চারটার দিকে মির্জা ফখরুল সেখানে আসেন। এ সময় কলাপসিবল গেট বন্ধ করে দেয় পুলিশ। মির্জা ফখরুলকে সেখানে ঢুকতে বাধা দেয় পুলিশ। মির্জা ফখরুল এ সময় বলেন, আমার দলের কার্যালয়ে কেন আমি ঢুকতে পারব না। সবার দায়িত্বশীল আচরণ করা উচিত।

১০ ডিসেম্বরের গণসমাবেশ ঘিরে সরকারের সঙ্গে বিএনপির দরকষাকষি চলছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দিয়েছে। তবে বিএনপি এতে রাজি নয়। দলটি নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই গণসমাবেশ করতে চাইছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies