1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম:
বিএনপি সরকার গঠন করলে সব প্রকল্প হবে জনগণের ভাগ্য পরিবর্তনের- তারেক রহমান তারেক রহমান কে ধানের শীষে ভোট দিন-সাবেক এমপি লালু শাজাহানপুরে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা ও ভোট চেয়ে হেনার গণসংযোগ  রাজার ছেলে রাজা হোক,এই রাজনীতিতে বিশ্বাসী নয় জামায়াত-কক্সবাজারে নির্বাচনি জনসভায় ডা. শফিক তারা দেশটাকে আফগানিস্তান বানাতে চায়: মির্জা ফখরুল প্লট দুর্নীতি: হাসিনার ১০, টিউলিপের ৪ ও আজমিনা-ববির ৭ বছরের কারাদণ্ড বগুড়া-৬ সদর আসনে ভোটারদের দাঁড়ে দাঁড়ে শহর যুবদল বগুড়া-৬ সদর আসনে দাঁড়িপাল্লা নিয়ে জামায়াতের নারী কর্মিদের মিছিল বিশাল গণসংযোগ সম্পন্ন করলেন রাজশাহী-২ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী মিজানুর রহমান মিনু সান্তাহারে পুকুরের পাড় ভেঙে হুমকির মুখে ৪ প্রতিবেশির বাড়ি

ময়মনসিংহ আ’লীগের সম্মেলনে কমিটি ঘোষনার পর বিশৃঙ্খলা, চেয়ার ভাংচুর !

  • সম্পাদনার সময় : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ১২৯ বার প্রদশিত হয়েছে

ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নতুন কমিটি ঘোষনার পর বিশৃঙ্খলা ও চেয়ার ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের ভেতরে ও বাইরে মিশ্রপ্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। আজ শনিবার (০৩ ডিসেম্বর) বিকেলে নগরীর ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে সম্মেলনের শেষ পর্যায়ে নতুন কমিটি ঘোষনার পর এই ঘটনা ঘটে।

কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, সম্মেলন শেষে অতি উৎসাহী কিছু লোক সম্মেলন স্থলের কয়েকটি চেয়ার ভাংচুর করে বিশৃঙ্খলা করেছে। তবে এ ঘটনায় দলীয় কোন কোন্দল নেই বলে জানিয়েছেন নেতাকর্মীরা। ঘটনাটি খতিয়ে দেখা হবে।

জানা যায়, র্দীঘ ৬ বছর পর উৎসবমুখর পরিবেশে ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষনা হয়েছে।

নতুন কমিটিতে জেলা আওয়ামী লীগের সভাপতি হয়েছেন মহানগর আওয়ামী লীগের সদ্য সাবেক সভাপতি এহতেশামুল আলম ও দ্বিতীয় দফায় সাধারণ সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল।

এছাড়াও মহানগর আওয়ামী লীগের সভাপতি হয়েছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো: ইকরামুল হক টিটু ও দ্বিতীয় দফায় সাধারণ সম্পাদক হয়েছেন মোহিত উর রহমান শান্ত।

সেই সঙ্গে জেলা আওয়ামী লীগের সদ্য সাবেক সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকাকে কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য নির্বাচিত করা হয়েছে বলেও জানান সংশ্লিষ্টরা।

এদিকে নতুন কমিটি ঘোষনার পরপরই দর্শক সারির নেতাকর্মীদের একটি অংশ সম্মেলন স্থলের চেয়ার ভাংচুর করে। এ সময় চেয়ার ছুড়াঁছুড়ি করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

এই সম্মেলনে প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies