1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

পাবনায় ৩ প্রতিবন্ধী শিক্ষার্থীর সাফল্য

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ১৭৩ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলার জালাল উদ্দিনের ছেলে রবিউল ইসলাম জন্ম থেকেই দৃষ্টি প্রতিবন্ধী। লেখাপড়ার প্রতি তার প্রবল আগ্রহ। ২০১৭ সালে পরিবার থেকে তাকে ভর্তি করা হয় পাবনার মানবকল্যাণ ট্রাস্টে । পঞ্চম শ্রেণী থেকে তিনি এখানে পড়ালেখা করেন। এবারের এসএসসি পরীক্ষায় শ্রুতি লেখকের সহায়তায় তিনি জিপিএ ৩.৬৭ পয়েন্ট অর্জন করেছেন। তার মতো রাজশাহীর পুঠিয়া উপজেলার সাজ্জাদ হোসেনের ছেলে আব্দুর রব আকন্দ ৩.৬৭ পয়েন্ট এবং পাবনার সাঁথিয়ার মাহমুদপুর গ্রামের হয়রত আলীর ছেলে অন্তর হোসেন জিপিএ ২.৫০ পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হয়েছেন। তারা দু’জন জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী।

সকল প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে এবার দৃষ্টি ও শারীরিক প্রতিবন্ধী এই তিন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় সাফল্য অর্জন করেছেন। পাবনার মানব কল্যাণ ট্রাষ্টের সার্বিক সহযোগিতায় এসএসসি পরীক্ষা দিয়েছিলেন তারা।

মানব কল্যাণ ট্রাস্ট সুত্রে জানা গেছে, দৃষ্টি প্রতিবন্ধী রবিউল ইসলাম দোগাছী স্কুল এন্ড কলেজ থেকে এবং শারীরিক প্রতিবন্ধী আব্দুর রব আকন্দ শহীদ ও অন্তর হোসেন শহীদ এম মনসুর আলী কলেজ থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

দৃষ্টি প্রতিবন্ধী রবিউল ইসলাম জানান, এক সময় পরিবারের অভাবে লেখাপড়া ছেড়েই দিয়েছিলাম। এরপর এই প্রতিষ্ঠানে এসে বিনা খরচে পড়াশুনা করছি। এবার এসএসসি পরীক্ষা দিয়ে পাশ করেছি। খুবই ভালো লাগছে।

তিনি বলেন, শিক্ষাবোর্ড থেকে আমাদের জন্য ব্রেইল পদ্ধতির কোন বই সরবরাহ করা হয়নি। ব্রেইল পদ্ধতির বই সরবরাহের দাবি জানাচ্ছি।

রবিউল ইসলামে বাবা জালাল উদ্দিন বলেন, জন্ম থেকে আমার সন্তান দৃষ্টি প্রতিবন্ধী হলেও পড়াশুনার প্রতি প্রবল আগ্রহ ছিলো। অভাব অনটন ও নানা প্রতিকুলতায় এক সময় তাদের শিক্ষা জীবন অনিশ্চিত হয়ে পড়ে। আমরা আগ্রহ হারিয়ে ফেলেছিলাম। এ সময় মানব কল্যাণ ট্রাষ্ট্রের চেয়ারম্যান প্রফেসর আবুল হোসাইন স্যারের সন্ধান পেয়ে এই মানবকল্যাণ ট্রাষ্টে ভর্তি করে দেই। তখন থেকে সব খরচ এই ট্রাষ্টই বহন করে থাকে।

পাবনা মানব কল্যাণ ট্রাষ্টের চেয়ারম্যান প্রফেসর আবুল হোসাইন বলেন, শতাধিক দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী পাবনার মানব কল্যাণ ট্রাষ্টের সহায়তায় ব্রেইল পদ্ধতিতে লেখাপড়া করছেন। এছাড়াও প্রায় ৬০ জনের মত শারীরিক প্রতিবন্ধী এখানে পড়াশুনা চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, এ প্রতিষ্ঠান থেকে এ পর্যন্ত প্রায় একশ’ দৃষ্টি প্রতিবন্ধীকে উচ্চ শিক্ষার সুযোগ করে দেওয়া হয়েছে। তবে এ প্রতিষ্ঠানে মাত্র দু’জন ব্রেইল পদ্ধতির শিক্ষক হওয়ায় ব্যাহত হচ্ছে তাদের শিক্ষা কার্যক্রম। গত বছর ১১ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষা দিলেও এবার ৩ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে। সরকারের পৃষ্ঠপোষকতা পেলে ব্যাপকভাবে এখানে প্রতিবন্ধী শিক্ষার্থীদের পড়াশুনার সুযোগ দেওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies