1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

জয়পুরহাটে প্রতারক চক্রের মুলহোতা আটক

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ১৫৭ বার প্রদশিত হয়েছে

পাঁচবিবি(জয়পুরহাট) সংবাদদাতাঃ  জয়পুরহাটে সেনাবাহিনীতে চাকুরী দেওয়ার প্রলোভন দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের মূল হোতা শাহিনুর ইসলাম(৩৩) কে আটক করেছে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। সোমবার রাতে জয়পুরহাট পাসপোর্ট এলাকা হতে তাকে আটক করা হয়েছে। সে নওগাঁ জেলার ধামুইরহাট উপজেলার আজমপুর গ্রামের মজিবর রহমানের পুত্র। আজ মঙ্গলবার সকালে র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যতে তাকে আটকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর মোস্তফা জামান জানান, শাহিনুর ইসলামসহ ৪/৫ জনের একটি প্রতারক চক্র ২০১৬ সাল থেকে গ্রামের সহজ সরল দরিদ্র পরিবারের ছেলেদের টার্গেট করে সেনাবাহিনীতে চাকুরীর দেওয়ার প্রলোভন ও ভুয়া নিয়োগপত্র দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিত। কয়েকদিন আগে সেনাবাহিনীর নিয়োগ চলাকালে প্রতারক শাহিন একজন প্রার্থীকে সেনাবাহিনীতে চাকুরীর ভূয়া নিয়োগপত্র দিয়ে ১০ লক্ষ টাকা হাতিয়ে নেয়। পরে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় একটি ভূয়া নিয়োগপত্র, ২টি সিল, ও দুটি মোবাইল উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies