1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন

রাণীনগরে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে অবরুদ্ধ শিক্ষককে ৫ঘন্টা পর উদ্ধার করেছে পুলিশ

  • সম্পাদনার সময় : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ২৭৫ বার প্রদশিত হয়েছে

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে স্থানীয়রা হাফিজার রহমান নামে একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে বিদ্যালয়ে প্রায় ৫ঘন্টা ধরে অবরুদ্ধ করে রেখেছিল।পরে সহকারী কমিশার (ভূমি) ও থানাপুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।ঘটনাটি ঘটেছে উপজেলার প্রত্যন্ত অঞ্চলের একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। শিক্ষক হাফিজার রহমান উপজেলার মিরাট ইউনিয়নের মেরিয়া গ্রামের মৃত আশোক আলীর ছেলে। স্থানীয় সুত্রে জানাগেছে,শিক্ষক হাফিজার রহমান বিদ্যালয়ে শিক্ষার্থীদের নানান ভাবে যৌন হয়রানী করে আসছিল।এঘটনায় ওই শিক্ষককের যৌন হয়রানীর অভিযোগে কয়েকবার মিটিংও করেছেন এলাকাবাসি। এর পরেও শিক্ষকের এমন আচরণের পরিবর্তন না হওয়ায় এবং শিক্ষকের সুষ্ঠু বিচারের দাবিতে রোববার সকাল সাড়ে ১০টা নাগাদ স্থানীয় লোকজন তাকে অবরুদ্ধ করে। খবর পেয়ে রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গেলেও স্থানীয়দের চাপের মুখে পরে যান।পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাফিজার রহমান বিকেল তিনটা নাগাদ ঘটনাস্থলে গিয়ে শিক্ষককে শাস্তির আশ্বাস দিয়ে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত)সেলিম রেজা বলেন,উপজেলা সহকারী কমিশনারসহ ঘটনাস্থল থেকে শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাফিজুর রহমান বলেন,শিক্ষককে উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies