1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে চোরাই ভ্যানসহ তিনজন গ্রেফতার দেশের ৪২ টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ: বগুড়ায় এ.কে.এম. আহাসানুল তৈয়ব জাকির বগুড়ায় উপনির্বচনে জামায়াত প্রার্থীর নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লা গ্রহণ রাণীনগরে পুকুর খননের নামে মাটি বিক্রির মহোৎসব গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার

খালেদা জিয়ার দণ্ড স্থগিতের মেয়াদ আরও ৬ মাস বাড়ছে

  • সম্পাদনার সময় : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ২৪১ বার প্রদশিত হয়েছে

ঢাকা: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দণ্ড স্থগিতের মেয়াদ বাড়ছে আরও ৬ মাস। তবে স্বরাষ্ট্রমন্ত্রী দেশের বাইরে থাকায় তা চূড়ান্ত হতে সময় লাগছে। সবশেষ প্রধানমন্ত্রীর দপ্তরও সেটি চূড়ান্ত করেছে। গত মার্চে খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ তৃতীয় মেয়াদে বাড়ানো হয়। যা ১৫ সেপ্টেম্বর শেষ হচ্ছে। ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারার উপধারা-১ এ খালেদা জিয়ার সাজা ৬ মাসের জন্য স্থগিত রেখে তাকে দেশের ভেতরে বিশেষায়িত চিকিৎসা নেয়ার শর্তে মুক্তি দেয়া হয়।
উল্লেখ্য, গত সপ্তাহে খালেদা জিয়ার স্থায়ী মুক্তি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন তার ভাই শামীম এস্কান্দার। পরে মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) এ বিষয়ে মতামত চূড়ান্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠায় আইন মন্ত্রণালয়।
জিয়া অরফানেজ মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পরে দণ্ডপ্রাপ্ত হন জিয়া চ্যারিটেবল মামলায়ও। এ দুই মামলায় মোট ১৭ বছরের কারাদণ্ড মাথায় নিয়ে দু’বছরেরও বেশি কারাগারে ছিলেন বিএনপি নেত্রী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies