1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম:
তারেক রহমান কে ধানের শীষে ভোট দিন-সাবেক এমপি লালু শাজাহানপুরে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা ও ভোট চেয়ে হেনার গণসংযোগ  রাজার ছেলে রাজা হোক,এই রাজনীতিতে বিশ্বাসী নয় জামায়াত-কক্সবাজারে নির্বাচনি জনসভায় ডা. শফিক তারা দেশটাকে আফগানিস্তান বানাতে চায়: মির্জা ফখরুল প্লট দুর্নীতি: হাসিনার ১০, টিউলিপের ৪ ও আজমিনা-ববির ৭ বছরের কারাদণ্ড বগুড়া-৬ সদর আসনে ভোটারদের দাঁড়ে দাঁড়ে শহর যুবদল বগুড়া-৬ সদর আসনে দাঁড়িপাল্লা নিয়ে জামায়াতের নারী কর্মিরাদের মিছিল বিশাল গণসংযোগ সম্পন্ন করলেন রাজশাহী-২ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী মিজানুর রহমান মিনু সান্তাহারে পুকুরের পাড় ভেঙে হুমকির মুখে ৪ প্রতিবেশির বাড়ি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দুপচাঁচিয়ায় যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত

৮ হাজার মোটরসাইকেলের বহর নিয়ে সিলেটের পথে সুনামগঞ্জের নেতাকর্মীরা

  • সম্পাদনার সময় : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ১৩৮ বার প্রদশিত হয়েছে

বিএনপির সিলেট বিভাগীয় গণসমাবেশ সামনে রেখে বাস মালিক সমিতি সুনামগঞ্জ-সিলেট রুটে দু’দিনের ধর্মঘটে আট হাজার মোটরসাইকেলের বিশাল বহর নিয়ে সমাবেশস্থলের অভিমুখে যাত্রা করেছেন সুনামগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীরা। শুক্রবার তারা যাত্রা শুরু করেছন। পরিবহন ধর্মঘটের কারণে এক দিন আগেই সমাবেশস্থলে অবস্থান নেবেন নেতাকর্মীরা।

বৃহস্পতিবার দুপুরে এই প্রতিবেদককে মোবাইলফোনে বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল।

নুরুল ইসলাম বলেন, ‘সিলেটে বিএনপির শান্তিপ্রিয় বিভাগীয় গণসমাবেশ বাধাগ্রস্ত করতেই সরকারের ইশারায় ধর্মঘট ডাকা হয়েছে। এজন্য আমরা মোটরসাইকেলে করে সমাবেশে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি জানান,আমাদের বহরে আট হাজার মোটরসাইকেলের বিশাল শোডাউন হবে। আমাদের প্রত্যাশা ছিল পুলিশ ও প্রশাসন দেশের নাগরিক হিসেবে আমাদেকে যাওয়ার পথে সহযোগিতা করবে। কিন্ত তা না করে আমাদের পথরোধের কৌশল করেছে। যাত্রাপথে প্রতিবন্ধকতা তৈরি করলে তার দায়-দায়িত্ব সংশ্লিষ্টদের নিতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে, তিন দফা দাবিতে সুনামগঞ্জে শুক্র ও শনিবার পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে সুনামগঞ্জ জেলা বাস মিনিবাস মালিক সমিতি ও জেলা সড়ক পরিবহন মালিক সমিতি।

তাদের দাবিগুলো হচ্ছে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের লামাকাজি সেতুতে টোল আদায় বাতিল, মহাসড়কে সিএনজিসহ অবৈধ যান চলাচল বন্ধ করা এবং সুনামগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালের সংস্কার করা।

পরিবহন ধর্মঘটের বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনের দুটির সাধারণ সম্পাদক মো: জুয়েল মিয়া ও মো: জহিরুল ইসলাম।

উল্লেখ্য, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধি, নেতাকর্মীদের হত্যার প্রতিবাদ এবং খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ বিভিন্ন দাবিতে সারাদেশে গণসমাবেশ করছে বিএনপি। এরই ধারাবাহিকতায় শনিবার সিলেটের আলিয়া মাদরাসা মাঠে গণসমাবেশ করবে বিএনপি।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies