1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন

নওগাঁয় র‌্যাব কর্তৃক ০৪ অপহরণকারী গ্রফতার- ভিকটিম উদ্ধার

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ১৬৪ বার প্রদশিত হয়েছে

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় সাধারণ মানুষকে অপহরণ করে মেয়েদের সঙ্গে নগ্ন ছবি তুলে মুক্তিপণ দাবি করতেন এমন ৪ অপহরণকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫) জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। এ সময় এক ভিকটিমকে উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সকালে র‌্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বুধবার রাতে নওগাঁ শহরের পাটালির মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন-শহরের পাটালির মোড় এলাকার আব্দুর রহিমের ছেলে দুলাল হোসেন (৩৮), লুৎফর রহমানের ছেলে ইমরান হোসেন হিরা (৩৬), সদর উপজেলার কাঠ খৈইর এলাকার তাহের আলীর ছেলে হুজুর আলী (৪০), হাট-নওগাঁ এলাকার আক্তারুজ্জামানের ছেলে মেহেদী হাসান রনি (২০)। এ সময় ভিকটিমের দেওয়া পঞ্চাশ হাজার টাকা আসামীদের কাছ থেকে জব্দ করা হয়। এ ঘটনায় নওগাঁ সদর থানায় মামলা হয়েছে।
র‌্যাব কর্তৃপক্ষ আরো জানান, গ্রেপ্তার করা চারজন দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে অপহরণ করে দুলাল হোসেনের ভাড়া বাসায় আটকে রেখে বিভিন্ন মেয়েদের সঙ্গে উলঙ্গ ছবি তুলে মুক্তিপণ দাবি ও আদায় করত। এই সিন্ডিকেটের সদস্য সংখ্যা ৮-১০ জন, যার নেতৃত্বে রয়েছেন দুলাল হোসেন।
এতে বলা হয়, বুধবার সকাল ১১টার দিকে ভিকটিম আব্দুস সামাদকে জমির কাগজ দেখানোর নাম করে দুলাল হোসেন ও হুজুর আলী ওরফে ভুনা উভয় মিলে অপহরণকারী দুলালের বাসায় নিয়ে আসে। এরপর ভিকটিমকে এক নারীর সঙ্গে উলঙ্গ ছবি তুলে ও ভিডিও করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া এবং ভিকটিমের আত্মীয়-স্বজনের কাছে বিলিয়ে দেওয়ার নাম করে তার কাছে দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এরপর মুক্তিপণ হিসেবে ভিকটিম তার পরিবারের কাছে ফোন দিয়ে ৭৫ হাজার টাকা নিয়ে অপহরণকারীদের প্রদান করে। পরবর্তীতে অপহরণকারীরা আরও ৭৫ হাজার টাকা দাবি করে এবং টাকা না দিলে অপহরণকারীকে দুলালের বাসায় আটকে রাখে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এমন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের একটি চৌকস অপারেশন দল অভিযান চালিয়ে মূল হোতাসহ চার অপহরণকারীকে গ্রেপ্তার করে। এ বিষয়ে তাদের বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies