1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

কালাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ১৭১ বার প্রদশিত হয়েছে

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি ঃ জয়পুরহাটের কালাইয়ে ৪ হাজার ২০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটায় কালাই উপজেলা কৃষি অফিস আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের মাঝে এ প্রনোদনা দেয়া হয়। কৃষি উদ্যোগে ২০২২-২৩ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি সহায়তার আওতায় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কালাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মিনফুজুর রহমান মিলন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে এক এক করে সার ও বীজ বিতরণ করেন।
উক্ত বিতরণে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাত আরা তিথি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুণ চন্দ্র রায়, কালাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.ফজলুর রহমান, উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও জেলা পরিষদের ২নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মিসেস রতœা রশীদ, উপজেলার জিন্দারপুর ইউানিয় পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, উপজেলার আহম্মেদাবা ইউানিয় পরিষদের চেয়ারম্যান আলী আকবর আলী, উপজেলা মুক্তিযোদ্ধা মুনীষ চৌধুরীসহ গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি ও উপজেলার বিভিন্ন শ্রেণি কৃষক উপস্থিত ছিলেন।
কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২২-২৩ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় উপজেলার মাত্রাই, উদয়পুর, জিন্দারপুর ও আহম্মেদাবাদ এ ৫টি ইউনিয়নসহ কালাই পৌরসভার ৪ হাজার ২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্য গড় ২০ কেজি হারে সার এবং সরিষা, গম, ভুট্টা, পেঁয়াজ, মুগ, মসুর বীজ বিতরণ করা হয়েছে। এর মধ্যে ছয়টি শস্য ভেদে ৩ হাজার কৃষককে ১ কেজি হারে সরিষা বীজ, ৭শ ৫০ জন কৃষককে ২০ কেজি হারে গমের বীজ, ১শ ৫০ জন কৃষককে ২ কেজি হাড়ে ভুট্টা বীজ, ৪০ জন কৃষককে ১ কেজি হারে পেঁয়াজের বীজ, ৪০ জন কৃষককে ৫ কেজি হারে মুগের বীজ, ৪০ জন কৃষককে ৫ কেজি হারে মসুরের বীজসহ প্রত্যেক কৃষককে ২০ কেজি হারে রাসায়নিক সার বিনামূল্য দেয়া হয়েছে বলে জানা যায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies