1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন

বদলগাছীতে ২৪৩০ জন কৃষককে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

  • সম্পাদনার সময় : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ২৭১ বার প্রদশিত হয়েছে

বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধঃ নওগাঁর বদলগাছীতে ২০২২-২০২৩ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় ২৪৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। সরিষা, মসুর, মুগ, সূর্যমূখী, মাষকলাই, গম ও ভুট্টা চাষের জন্য এই প্রণোদনা বিতরণ করা হয়েছে। ৭ নভেম্বর সকাল সাড়ে ১০ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন এর সভাপতিত্বে এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার সেলিম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাবাব ফারহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু খালেদ বুলু, সম্পাদক আবু হাসানাত মিজানুর রহমান কিশোর, যুগ্ম সম্পাদক আব্দুস সালাম মন্ডল, মুক্তিযোদ্ধা জবির উদ্দিন, থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies