1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম:
বগুড়া-৬ সদর আসনে ভোটারদের দাঁড়ে দাঁড়ে শহর যুবদল বগুড়া-৬ সদর আসনে দাঁড়িপাল্লা নিয়ে জামায়াতের নারী কর্মিরাদের মিছিল বিশাল গণসংযোগ সম্পন্ন করলেন রাজশাহী-২ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী মিজানুর রহমান মিনু সান্তাহারে পুকুরের পাড় ভেঙে হুমকির মুখে ৪ প্রতিবেশির বাড়ি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দুপচাঁচিয়ায় যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় গণভোট-নির্বাচনের বার্তা নিয়ে ‘ভোটের গাড়ি’ ১৩৬ বছর বয়সি অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরিতে ৬শ’ বছরের দুর্লভ সংগ্রহ ক্ষেতলাল শিশু নিকেতন ও সদর জুনিয়র হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত দেশের মানুষ সুশাসন ও সংস্কারের পক্ষে রায় দিতে প্রস্তুত-আসিফ মাহমুদ বদলগাছীতে বিএনপির ধানের শীষের বিশাল নির্বাচনী সভা অনুষ্ঠিত

এখনই জেলে যাওয়া নিয়ে ভাবতে শুরু করেছেন কেন? : মির্জা ফখরুল

  • সম্পাদনার সময় : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ১৩৮ বার প্রদশিত হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখনই জেলে যাওয়ার বিষয়ে ভাবতে শুরু করেছেন কেন? আপনি কেন বলেন, পালাবো না, আমরা জেলে যাব। এগুলো আগে ভাবা উচিত ছিল। আজ রবিবার (০৬ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগের নেতারা এখনই জেলে যাওয়ার বিষয় ভাবতে শুরু করেছেন। এটা তো আগেই বোঝা উচিত ছিল। আমরা আশা করেছিলাম তারা জনগণের চোখের ভাষা বুঝতে পারবেন, তাদের কথাগুলো বুঝতে পারবেন।

বিএনপির বিভাগীয় সমাবেশ প্রসঙ্গে ফখরুল বলেন, সমাবেশগুলো দেখে যা মনে হয়েছে- মানুষ সমস্ত বাধা উপেক্ষা করে চলে আসছে। বরিশালের সমাবেশে দুদিন আগে লঞ্চ-যানবাহন বন্ধ করে দিয়েছে, এমনকি খেয়া পর্যন্ত বন্ধ করা হয়েছে। কিন্তু মানুষ সাঁতরে সমাবেশে উপস্থিত হয়েছে।

সমাবেশে অংশ নেয়া নেতাকর্মীদের উদ্ধৃতি প্রসঙ্গে ফখরুল বলেন, একজন সাধারণ মানুষ যখন বলে ‘চেষ্টা করতে হবে’ এটা আমাদের মধ্যে আসার সঞ্চার হয়েছে। আমরা অনেক বেশি অনুপ্রাণিত হয়েছি এই সমাবেশগুলো থেকে। আমাদের মধ্যে বিশ্বাস জন্মেছে। আমরা যে যেখানেই ছিলাম অনেক বেশি নির্যাতিত হয়েছি।

তিনি বলেন, আমরা যুগোপৎ আন্দোলন করার বিষয়ে সকলে একমত হয়েছি। সেগুলো নিয়ে দ্রুতই আলোচনা করা হবে।

আওয়ামী লীগের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, আন্দোলনকে কিভাবে দমন নীতি এবং মামলা দিয়ে বন্ধ করা যায় সেই প্রচেষ্টা তারা শুরু করেছে। কিন্তু তারা বুঝতে পারছে না, জনগণের পিঠ ঠেকে গেছে, এখন তারা ঘুরে দাঁড়াতে শুরু করেছে। এ মামলা-হামলা করে কোনো লাভ হয়নি, এখনো হবে না। গত ১৫ বছর যাবত এ ধরনের কাজ করে বিএনপিকে তো দমিয়ে রাখতে পারেননি।

মাহমুদুর রহমান মান্নার বক্তব্যের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, আমাদেরকে মন্ত্রী বানাতে হবে না, কিন্তু পরিবর্তনটা আনুন দেশের মানুষকে বাঁচতে দিন। দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার একটি ক্ষেত্র তৈরি করে দিন।

ফখরুল বলেন, বিশ্বাস করি, যদি আমরা একসাথে সামনে এগিয়ে যাই, তাহলে আমরা অবশ্যই জয়ী হব।

এ সময় উপস্থিত ছিলেন, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কারস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies