1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম:
বগুড়া-৬ সদর আসনে ভোটারদের দাঁড়ে দাঁড়ে শহর যুবদল বগুড়া-৬ সদর আসনে দাঁড়িপাল্লা নিয়ে জামায়াতের নারী কর্মিরাদের মিছিল বিশাল গণসংযোগ সম্পন্ন করলেন রাজশাহী-২ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী মিজানুর রহমান মিনু সান্তাহারে পুকুরের পাড় ভেঙে হুমকির মুখে ৪ প্রতিবেশির বাড়ি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দুপচাঁচিয়ায় যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় গণভোট-নির্বাচনের বার্তা নিয়ে ‘ভোটের গাড়ি’ ১৩৬ বছর বয়সি অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরিতে ৬শ’ বছরের দুর্লভ সংগ্রহ ক্ষেতলাল শিশু নিকেতন ও সদর জুনিয়র হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত দেশের মানুষ সুশাসন ও সংস্কারের পক্ষে রায় দিতে প্রস্তুত-আসিফ মাহমুদ বদলগাছীতে বিএনপির ধানের শীষের বিশাল নির্বাচনী সভা অনুষ্ঠিত

জনগণকে নিজের হাতে ভোট দেয়ার ব্যবস্থা করতে হবে : মোশাররফ হোসেন

  • সম্পাদনার সময় : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ১৩১ বার প্রদশিত হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, যত শিগগির সম্ভব, অবৈধ সংসদ বাতিল করে জনগণকে নিজ হাতে ভোট দেয়ার ব্যবস্থা করতে হবে। বিপর্যস্ত অবস্থা থেকে দেশকে রক্ষা করতে এই সরকারের বিরুদ্ধে তীব্র গণআন্দোলন গড়ে তুলতে হবে। গণতন্ত্র আর আওয়ামী লীগ একসাথে যায় না। তারা ১৯৭৫ সালে গণতন্ত্র হত্যা করেছিল। বর্তমানেও গণতন্ত্র হত্যা করে চলেছে।

রোববার (৬ নভেম্বর) যশোরে আয়োজিত দলের স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খন্দকার মোশাররফ হোসেন আরো বলেন, বর্তমানে বাংলাদেশ ধ্বংসের কিনারে। এই সরকার অর্থনীতি ধ্বংস করেছে। জ্বালানি ও বিদ্যুতের সঙ্কট সৃষ্টি করেছে। গায়ের জোরের প্রধানমন্ত্রী বলেছিলেন লোডশেডিং মিউজিয়ামে পাঠিয়েছেন। অথচ লোডশেডিং এখন জনদুর্ভোগের অন্যতম কারণ।

তিনি বলেন, দেশকে রক্ষা করতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে মুক্ত রাজনীতির পরিবেশ সৃষ্টি করতে হবে। বিচার বিভাগকে স্বাধীন করতে হবে।

স্মরণ সভায় বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শামছুজ্জামান দুদু ও নিতাই রায় চৌধুরী। এছাড়া বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম বকুল, কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, কেন্দ্রীয় মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান, খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মোজাফ্ফর আহম্মেদ আলম, স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোস্তাফিজুর রহমান, সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ ইফতেখার আলী, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি আব্দুল মজিদ, যশোর জেলা বিএনপির সদস্য সচিব সাবেরুল হক সাবু, নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও যশোর জেলা বিএনপির আহ্বায়ক নার্গিস বেগমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies