1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম:
বগুড়া-৬ সদর আসনে ভোটারদের দাঁড়ে দাঁড়ে শহর যুবদল বগুড়া-৬ সদর আসনে দাঁড়িপাল্লা নিয়ে জামায়াতের নারী কর্মিরাদের মিছিল বিশাল গণসংযোগ সম্পন্ন করলেন রাজশাহী-২ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী মিজানুর রহমান মিনু সান্তাহারে পুকুরের পাড় ভেঙে হুমকির মুখে ৪ প্রতিবেশির বাড়ি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দুপচাঁচিয়ায় যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় গণভোট-নির্বাচনের বার্তা নিয়ে ‘ভোটের গাড়ি’ ১৩৬ বছর বয়সি অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরিতে ৬শ’ বছরের দুর্লভ সংগ্রহ ক্ষেতলাল শিশু নিকেতন ও সদর জুনিয়র হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত দেশের মানুষ সুশাসন ও সংস্কারের পক্ষে রায় দিতে প্রস্তুত-আসিফ মাহমুদ বদলগাছীতে বিএনপির ধানের শীষের বিশাল নির্বাচনী সভা অনুষ্ঠিত

বাধা দেয়ায় বিএনপির সমাবেশে লোক বেশি : কাদের সিদ্দিকী

  • সম্পাদনার সময় : শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ১৩২ বার প্রদশিত হয়েছে

দেশের বিভিন্ন স্থানে বিএনপির সমাবেশে বাধা দেয়া ও গাড়ি বন্ধ করা ঠিক হয়নি। গাড়ি চালু থাকলে যে পরিমাণ লোক হতো গাড়ি বন্ধ করায় পায়ে হেঁটে সমাবেশে তার চেয়ে বেশি মানুষ হয়েছে। তাই এসব করে পার পাওয়া যায় না বলেও মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কাদের সিদ্দিকী বীর উত্তম। শনিবার বিকেলে টাঙ্গাইলের সখীপুরে কৃষক শ্রমিক জনতা লীগের এক সংবর্ধনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, খালেদা জিয়াকে আবারো জেলে পাঠানোর কথা বলা শেখ হাসিনার ঠিক হয়নি। কারণ কারো উপকার করে তা বলতে হয় না। আপনার বাবা শুনলে (বঙ্গবন্ধু) রাগ করতেন, কষ্ট পেতেন।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি দেশের মালিক নন সেবক।

তিনি আরো বলেন, ২০১৮ সালে কোনো নির্বাচনই হয়নি। সবাই বলে সেটা ছিল ভোট চুরির নির্বাচন। আমার মেয়ে যদি নির্বাচিত হতো তাহলে আমরাও হতাম ভোট চোরের দল। ঐক্যফ্রন্টের যারা নির্বাচিত হয়েছেন তারাও চুরির ভোটে নির্বাচিত।

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বলেন, আমরা ঐক্যফ্রন্টে গিয়েছিলাম ড. কামালকে ভালো নেতা মনে করে। কিন্তু তিনি ভালো নেতা নন, ভালো মানুষ। অনেকেই ভাবছেন আমরা কোন দিকে যাব? আমাদের পথ হলো সিরাতুম মুস্তাকিম, আমরা আল্লাহর পথে।

সভায় আবদুস ছবুর খানের সভাপতিত্বে দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান খোকা বীর প্রতীক, নাসরিন সিদ্দিকী, ইকবাল সিদ্দিকী, শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, শফিকুল ইসলাম দেলুয়ার, বীর মুক্তিযোদ্ধা আবদুল হালিম সরকার লাল, হাবিবুন্নবী সোহেল, এ টি এম সালেক হিটলু, সানোয়ার হোসেন, আবু জাহিদ রিপন, আলমগীর সিদ্দিকী, দুলাল হোসেন মাস্টার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies