1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম:
জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত ভুরুঙ্গামারী বাঁশজানী সীমান্তে সাংবাদিক ও বিএনপি নেতা পরিচয়ে মাদকসহ বিভিন্ন পণ্যের ব্যবসা দৈনিক উত্তর কোণ পরিবারের আয়োজনে গাবতলীতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী ও নগদঅর্থ বিতরণ করলেন সাবেক এমপি লালু ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী ইরানে লারিজানি-সোলেইমানিসহ নৌসেনাদের জানাজা অনুষ্ঠিত বগুড়ায় সড়ক দুর্ঘটনা নারী-শিশুসহ নিহত ৩, আহত ৯ ঈদ উল ফিতর উপলক্ষে গাবতলীতে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ বগুড়ায় বৃদ্ধা ফিরোজাকে হুইল চেয়ার দিলেন বিজয় বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থার ঈদ উপহার সামগ্রী বিতরণ রাণীনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ ও শাড়ী-থ্রিপিস বিতরণ

সমাবেশের দু’দিন আগেই বরিশাল পৌঁছলেন কয়েক হাজার বিএনপি নেতাকর্মী

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ১৪৩ বার প্রদশিত হয়েছে

বরিশালের বেলস পার্কে শনিবার বিভাগীয় গণসমাবেশ করবে বিএনপি। এ উপলক্ষে নির্ধারিত সময়ের দু’দিন আগেই বরিশাল পৌঁছেছেন দলটির কয়েক হাজার নেতাকর্মী। গণসমাবেশের জন্য পুরোদমে প্রস্তুতি চলছে। সমাবেশস্থলসহ আশপাশের রাস্তাঘাট ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ডে ছেঁয়ে গেছে।

কেন্দ্রীয় নেতারা বলছেন, পরিবহন বন্ধ করে কোনো লাভ হবে না। প্রয়োজনে নেতাকর্মীরা নৌপথে ট্রলারে করে আসবে। সড়কে আসবে বাইসাইকেল যোগে। এতেও সমস্যা হলে তারা হেঁটে আসবে। তবুও এবারের সমাবেশকে তারা সফল করবে।

বিএনপি নেতারা জানান, সমাবেশের অনুমতি পাওয়ার পর মঙ্গলবার তারা সমাবেশস্থল পরিদর্শন করে মাঠ প্রস্তুতের কাজ শুরু করেন। বুধবার বিকেল থেকেই সমাবেশস্থলে মঞ্চ তৈরির কাজ শুরু হয়। নেতারা উপস্থিত থেকেই সব দেখভাল করছেন। পাশাপাশি সমাবেশস্থলেই দফায় দফায় করা হচ্ছে প্রস্তুতি সভা। সেখানে বিভিন্ন স্থান থেকে মোটরসাইকেলে ও হেঁটে নেতাকর্মীরা যাতায়াত করছেন।

ভোলার চরফ্যাশন থেকে আসা পৌর ছাত্রদলের আহ্বায়ক সিকদার ইউসুফ আবির জানান, ‘আমরা জানতাম, আগেই বাস ও লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হবে। বিষয়টি বুঝতে পেরে সমাবেশের দু’দিন আগেই আমরা শত শত নেতাকর্মী বরিশাল চলে এসেছি। থাকার স্থান পাচ্ছি না। প্রয়োজনে সমাবেশের মাঠেই ঘুমাব। তবুও সমাবেশ সফল করব ইনশাআল্লাহ।’

কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবি খান সোহেল বলেন, বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশ কোনোভাবেই আটকে রাখা যাবে না। এরই মধ্যে বরিশালে অবস্থান নিয়েছেন আমাদের নেতাকর্মীরা। নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়াতে হোটেলে হোটেলে অভিযান চালানো হচ্ছে। বাস বন্ধ করা হয়েছে। থ্রি-হুইলার বন্ধ করা হয়েছে। শুনেছি, সমাবেশের আগের দিন লঞ্চও বন্ধ থাকবে। দরকার হলে আমাদের নেতাকর্মীরা কলা গাছের ভেলায় চড়ে আসবে। যে করেই হোক, তারা সমাবেশ সফল করবেই। ’

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান বলেন, ‘পরিবহন সেক্টরগুলোর নেতৃস্থানীয়রা সবাই সরকারি দলের পদধারী নেতা। তাদের উদ্দেশ্যই বিএনপিকে দমন করা। প্রশাসনকে সাথে নিয়ে আমাদের পথ রুদ্ধ করতে নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে রক্তাক্ত করা হচ্ছে। তবে এতে কোনো লাভ হবে না।’

বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান বলেন, ‘শো ডাউন করে বরিশালে আতঙ্ক সৃষ্টি করছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। বিএনপির জনসমর্থন দেখে তারা বেপরোয়া হয়ে গেছে। যদি হোটেলে থাকতে দেয়া না হয়, প্রয়োজনে আমাদের নেতাকর্মীরা সমাবেশস্থলে থাকবে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies