1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন

মহাদেবপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪শ মানুষের মাঝে ৮শ ভেড়া বিতরণ

  • সম্পাদনার সময় : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ১৯৯ বার প্রদশিত হয়েছে

মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা ঃ নওগাঁর মহাদেবপুরে উপজেলা প্রাণী সম্পদ অফিসের উদ্যোগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪শ মানুষের মাঝে বিনামূল্যে ২টি করে মোট ৮শ ভেড়া বিতরণ করা হয়েছে। সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ গোষ্ঠীর প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় গতকাল সোমবার দুপুরে উপজেলা প্রাণী সম্পদ অফিসের সামনে এ ভেড়া বিতরণ করা হয়। এর আগে ভেড়া বিতরণ উপলক্ষে উপজেলা হলরুমে ক্ষুদ্র নৃ গোষ্ঠীর সুবিধাভোগীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সাংসদ আলহাজ্ব মোঃ ছলিম উদ্দিন তরফদার সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসান হাবীব ভোদন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবীদ মোঃ মহির উদ্দিন, জেলা ট্রেনিং অফিসার ডা. সুশান্ত দাস ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোঃ আব্দুল মালেক।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies