1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
তারেক রহমানে পক্ষে কোকোর স্ত্রীর উঠান বৈঠক ভোটকেন্দ্র পাহারা দেবেন, কেউ যেন গোলমাল করতে না পারে: মির্জা ফখরুল ফেব্রুয়ারির নির্বাচন দেশের বাঁক পরিবর্তনের : শফিকুর রহমান নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় এক রাতে জুয়েলারি দোকানসহ ৩টি দোকানে চুরি অস্বাভাবিক ভোটার মাইগ্রেশনের বিষয়ে ইসিকে অবহিত করা হয়েছে : নজরুল ইসলাম বগুড়ায় শহর যুবদলের উদ্যোগে নির্বাচণী প্রচারণায় ব্যানার ফেস্টুন, পোস্টার বিতরণ নির্বাচনে ইন্টারনেট বন্ধ করলে আইনের আওতায় আনা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা প্রবাসীদের ভোটে কারচুপির সুযোগ নেই-ইসি সানাউল্লাহ ১২ ফেব্রুয়ারি ধানের শীষ মার্কায় ভোট দিয়ে প্রমাণ করতে হবে বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি-সাবেক এমপি লালু বগুড়ার শেরপুরে মা ভবানীর মন্দিরে মাঘী পূর্ণিমা উৎসবে ভক্তদের ঢল

বিএনপি’র আন্দোলনের স্বপ্ন কর্পূরের মতো উবে যাবে : ওবায়দুল কাদের

  • সম্পাদনার সময় : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ১৩০ বার প্রদশিত হয়েছে

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যারা গত ১৩ বছরে ১৩ মিনিট আন্দোলন করতে পারেনি, তারা এখন কী আন্দোলন করবে? তাদের আন্দোলনের স্বপ্ন কর্পূরের মতো উবে যাবে। সোমবার (৩১ অক্টোবর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সেতুমন্ত্রী বলেন, ‘বেগম খালেদা জিয়ার জন্য দেখার মতো একটা মিছিলও করতে পারেনি। বিএনপি গত ১৩ বছরে ১৩ মিনিটও আন্দোলন করেনি। এখন নাকি তারা আন্দোলন করবে। তাদের এই স্বপ্ন কর্পূরের মতো উবে যাবে।’ তিনি বলেন, ‘এখন ফখরুল সাহেব আন্দোলন করতে চান। এই আন্দোলনের নাটাই কোথায় আমরা জানি। ১০ ডিসেম্বর সরকার পতন করে ক্ষমতায় যাবেন, এই স্বপ্ন খোয়াবে পরিণত হবে।’

বাংলাদেশকে বাঁচাতে হলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে হবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বৃহত্তর ঐক্য গড়ে তুলতে হবে। মুক্তিযুদ্ধের স্বপক্ষের সব শক্তিকে একত্রিত করে বিএনপিকে মোকাবেলা করতে হবে। শেখ হাসিনা হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে। স্বাধীনতা বিরোধীদের হাতে আমরা পরাজিত হতে পারি না।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ফখরুল সাহেব রংপুর থেকে দূরবীক্ষণ যন্ত্র দিয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মেলনের চেয়ার গুনেছেন। ২২ হাজার নয়, ৭০ হাজার চেয়ার ছিল। আমি চ্যালেঞ্জ করলাম। মির্জা ফখরুলের অন্তরে অনেক জ্বালা। মির্জা ফখরুলকে বলতে চাই, আমরা ঐক্যবদ্ধ ১৪ দল।

দুর্নীতির বরপুত্র হাওয়া ভবনের যুবরাজকে ১০ ডিসেম্বর দেশে ফিরিয়ে এনে বিএনপি নাকি ক্ষমতায় বসাবে, বিএনপি নেতাদের এমন অবাস্তব বক্তব্য প্রসঙ্গে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, এটা বিএনপি’র রঙিন খোয়াব ছাড়া আর কিছু নয়।

মুক্তিযুদ্ধ আজ হুমকির মুখে, স্বাধীনতার সকল শক্তিকে বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি একত্রিত থাকলে বিজয় কেউ ঠেকাতে পারবে না।

জাসদ সভাপতি হাসানুল হক ইনুর সভাপতিত্বে সভায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক শেখ সহিদুল ইসলাম, জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ড. শাহাদাত হোসেন বাসদের আহ্বায়ক রেজাউর রশিদ প্রমুখ বক্তব্য রাখেন।

সূত্র : বাসস

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies