1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম:
তারেক রহমানে পক্ষে কোকোর স্ত্রীর উঠান বৈঠক ভোটকেন্দ্র পাহারা দেবেন, কেউ যেন গোলমাল করতে না পারে: মির্জা ফখরুল ফেব্রুয়ারির নির্বাচন দেশের বাঁক পরিবর্তনের : শফিকুর রহমান নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় এক রাতে জুয়েলারি দোকানসহ ৩টি দোকানে চুরি অস্বাভাবিক ভোটার মাইগ্রেশনের বিষয়ে ইসিকে অবহিত করা হয়েছে : নজরুল ইসলাম বগুড়ায় শহর যুবদলের উদ্যোগে নির্বাচণী প্রচারণায় ব্যানার ফেস্টুন, পোস্টার বিতরণ নির্বাচনে ইন্টারনেট বন্ধ করলে আইনের আওতায় আনা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা প্রবাসীদের ভোটে কারচুপির সুযোগ নেই-ইসি সানাউল্লাহ ১২ ফেব্রুয়ারি ধানের শীষ মার্কায় ভোট দিয়ে প্রমাণ করতে হবে বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি-সাবেক এমপি লালু বগুড়ার শেরপুরে মা ভবানীর মন্দিরে মাঘী পূর্ণিমা উৎসবে ভক্তদের ঢল

গণতন্ত্র উদ্ধারকারী দল বিএনপিকে আওয়ামী লীগ ভয় পায় : খন্দকার মোশাররফ

  • সম্পাদনার সময় : শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ১৩১ বার প্রদশিত হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বিএনপির ইতিহাস গণতন্ত্র উদ্ধারের ইতিহাস। তাই এ দলটিকে আওয়ামী লীগ ভয় পায়। এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আরো বেশি শক্তি নিয়ে রাজপথে নামার আহ্বান জানান। শনিবার (২২ অক্টোবর) বিকেলে খুলনার বিভাগীয় গণসমাবেশে তিনি এসব কথা বলেন। খন্দকার মোশাররফ বলেন, ‘খুলনাবাসীকে বলতে চাই, আরো দ্বিগুণ শক্তি নিয়ে রাজপথে নামতে হবে। যে দলের ইতিহাস গণতন্ত্র উদ্ধারের ইতিহাস, আওয়ামী লীগ সেই দলকে তো ভয় পাবেই।’

তিনি বলেন, দুর্নীতি ও দ্রব্যমূল্য আওয়ামী লীগ বাড়িয়েছে। এসব কথা বললে আওয়ামী লীগ ভয় পায়। ১৪ বছর ধরে বেগম খালেদা জিয়াকে নানাভাবে হয়রানি করছেন। মিথ্যা মামলা দিয়ে কারাগারে আটকে রেখেছেন। আমাদের নেতা তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে নির্বাসনে রেখেছেন।

এই সরকার ক্ষমতায় টিকে থাকতে পুলিশকে অবৈধভাবে ব্যবহার করছে বলেও অভিযোগ করেন তিনি।

বিএনপির সিনিয়র এ নেতা বলেন, সরকার হটানো ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। জাতির কোনো বিকল্প নেই। জাতিকে যদি গণতন্ত্র ফিরিয়ে দিতে হয়, তাহলে এই সরকারকে বাতিল করে নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করতে হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies