1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
তারেক রহমানে পক্ষে কোকোর স্ত্রীর উঠান বৈঠক ভোটকেন্দ্র পাহারা দেবেন, কেউ যেন গোলমাল করতে না পারে: মির্জা ফখরুল ফেব্রুয়ারির নির্বাচন দেশের বাঁক পরিবর্তনের : শফিকুর রহমান নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় এক রাতে জুয়েলারি দোকানসহ ৩টি দোকানে চুরি অস্বাভাবিক ভোটার মাইগ্রেশনের বিষয়ে ইসিকে অবহিত করা হয়েছে : নজরুল ইসলাম বগুড়ায় শহর যুবদলের উদ্যোগে নির্বাচণী প্রচারণায় ব্যানার ফেস্টুন, পোস্টার বিতরণ নির্বাচনে ইন্টারনেট বন্ধ করলে আইনের আওতায় আনা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা প্রবাসীদের ভোটে কারচুপির সুযোগ নেই-ইসি সানাউল্লাহ ১২ ফেব্রুয়ারি ধানের শীষ মার্কায় ভোট দিয়ে প্রমাণ করতে হবে বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি-সাবেক এমপি লালু বগুড়ার শেরপুরে মা ভবানীর মন্দিরে মাঘী পূর্ণিমা উৎসবে ভক্তদের ঢল

দেশ আজ ভয়ংকর সংকটের মধ্যে পড়েছে: রিজভী

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ১২২ বার প্রদশিত হয়েছে

দেশ আজ এক ভয়ংকর সংকটের মধ্যে পড়েছে। স্বয়ং প্রধানমন্ত্রী এদেশের মানুষকে বিপদজনক পরিস্থিতি, ভয়ভীতির মধ্যে ফেলে দেওয়ার কথা বলছেন। আসন্ন দুর্ভিক্ষ ও খাদ্য সংকটের কথা বলছেন। একদিকে বলছেন খাদ্যের অপচয় রোধ করতে, অন্যদিকে আমরা দেখছি তার সরকারের লোকজন অর্থনীতির ভয়ংকর লুটপাট করছে।’

মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের এসব কথা বলেন।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাজারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জেডআরএফের কর্মকর্তারা।

এ সময় রিজভী বলেন, আজকে দেশ যখন দুর্নীতি আর দুঃশাসনের বেড়াজালে আচ্ছন্ন, আজকে দেশে যখন অসত্যের ফানুস উড়িয়ে গণতন্ত্রকে হত্যা করে একটি সরকার ক্ষমতাসীন হয়ে গোটা দেশের মানুষকে জিম্মি করেছে তখন জিয়াউর রহমান ফাউন্ডেশন যে মানবকল্যাণে গৌরবজনক ভূমিকা পালন করছে এটা সত্যি প্রেরণাদায়ক কাজ।

তিনি বলেন, প্রধানমন্ত্রী যখন এ কথা বলছেন তখন কি প্রধানমন্ত্রীর মনে পড়ে তার জেলা পর্যায়ের ছাত্রলীগের এক নেতা দুই হাজার কোটি টাকা পাচারের দায়ে অভিযুক্ত হয়েছিলেন ফরিদপুরে। আজকে ওই টাকা যদি দেশে থাকতো তাহলে আমরা ওই টাকা দিয়ে খাদ্য কিনে গোডাউনে রাখতে পারতাম।

তিনি বলেন, প্রধানমন্ত্রী যখন আসন্ন দুর্ভিক্ষের কথা বলছেন, খাদ্য সংকটের কথা বলছেন তখন আমরা দেখছি শুধুমাত্র সচিব এবং মুখ্যসচিবের বাসা বানানোর জন্য ৪৩ কোটি টাকা বরাদ্দের খবর সংবাদপত্রে এসেছে। এটা হচ্ছে একটা স্ববিরোধী সরকার। দুর্ভিক্ষ তো এখনই বিরাজমান। আজকে গোটা দেশকে অন্ধকার যুগে ঠেলে দিয়েছেন তিনি।

‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোনো প্রয়োজন ছাড়া সরকারের কর্তা ব্যক্তিরা এবং ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনকে টাকা পাইয়ে দেওয়ার জন্য অবৈধ আর্থিক সুবিধা দেওয়ার জন্য সেখানে বিভিন্ন স্থাপনা করা হচ্ছে প্রায় দেড় হাজার কোটি টাকা ব্যয়ে।’

মানবকল্যাণের এক বিশেষ উদ্দেশ্য নিয়ে ২৩ বছর আগে জিয়াউর রহমান ফাউন্ডেশন পথচলা শুরু করেছে। ঝড় জলোচ্ছ্বাসে শুধু নয় স্বৈরাচারী দুঃশাসনে আমাদের দলের নেতাকর্মীরা যারা পঙ্গুত্ব বরণ করেছেন তাদের সর্বোচ্চ সেবাদানে প্রচেষ্টা চালিয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন।

এ সময় উপস্থিত ছিলেন- জেডআরএফের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, জেডআরএফের ডা. এ এস হায়দার পারভেজ, ডা. পারভেজ রেজা কাকন, অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম, ডা. সরকার মাহবুব আহমেদ শামীম, খান মো. মনোয়ারুল ইসলাম শিমুল, কাদের গণি চৌধুরী, প্রকৌশলী মাহবুব আলম, মীর হেলাল, ডা. মো. ফখরুজ্জামান ফখরুল, কৃষিবিদ শফিউল আলম দিদার, কৃষিবিদ ছানোয়ার আলম, দবির উদ্দিন তুষার, শামীমা রাহিম, রাকিবুল হাসান চৌধুরী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies