1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

ভারত বিরোধিতা বিএনপি’র পুরনো অপকৌশল : কাদের

  • সম্পাদনার সময় : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ১৪৮ বার প্রদশিত হয়েছে

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ধর্ম নিয়ে রাজনীতি ও নির্বাচন এলে ভারত বিরোধিতা বিএনপি’র পুরনো অপকৌশল। শনিবার নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি হচ্ছে গুজব সর্বস্ব রাজনৈতিক দল, গোয়েবলসীয় কায়দায় মিথ্যাচারই তাদের একমাত্র হাতিয়ার।

বিএনপি’র এসব কৌশল এখন ভোঁতা হাতিয়ারে পরিণত হয়েছে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, বিএনপিই এখন ধর্মের কার্ড ব্যবহার করে, আওয়ামী লীগ নয়।

তিনি বলেন, সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান বিএনপি’র অপরিণামদর্শী রাজনীতির পরিচয় বহন করে। দেশ ও দেশের জনগণের প্রতি নূন্যতম কমিটমেন্ট কোনো দায়িত্বশীল রাজনৈতিক দল এমন কথা বলতে পারে না।

বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়ার হীন মতলবে একটা বিদেশী রাষ্ট্রকে উসকানি দেয়ার অপচেষ্টার শামিল বলে মনে করেন ওবায়দুল কাদের।

বিএনপি’র রাজনীতি হচ্ছে খাল কেটে কুমির আনার রাজনীতি, তারা গণতন্ত্রের মুখোশের আড়ালে দেশকে গণতন্ত্রহীন করে রেখেছিল মন্তব্য করে কাদের বলেন, এখন আবার তারা সে পথেই হাটতে চায়। বিএনপি রাত-দিন সরকারের অন্ধ সমালোচনা করছে, সভা-সমাবেশ করছে। আবার বলছে, কথা বলার অধিকার নেই। তাদের অসত্য নিরেট মিথ্যাকেও হার মানায়, মিথ্যাচারকে বিএনপি এখন শিল্পে রূপ দিয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি দেশকে গণতন্ত্রহীন ও সন্ত্রাস নৈরাজ্যের জনপদে পরিণত করতে। তারা সাম্প্রদায়িক রাজনীতির বিষবাষ্প ছড়িয়ে দিতে চায় বলেও মন্তব্য কিরেন তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies