1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম:
ভুরুঙ্গামারী বাঁশজানী সীমান্তে সাংবাদিক ও বিএনপি নেতা পরিচয়ে মাদকসহ বিভিন্ন পণ্যের ব্যবসা দৈনিক উত্তর কোণ পরিবারের আয়োজনে গাবতলীতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী ও নগদঅর্থ বিতরণ করলেন সাবেক এমপি লালু ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী ইরানে লারিজানি-সোলেইমানিসহ নৌসেনাদের জানাজা অনুষ্ঠিত বগুড়ায় সড়ক দুর্ঘটনা নারী-শিশুসহ নিহত ৩, আহত ৯ ঈদ উল ফিতর উপলক্ষে গাবতলীতে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ বগুড়ায় বৃদ্ধা ফিরোজাকে হুইল চেয়ার দিলেন বিজয় বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থার ঈদ উপহার সামগ্রী বিতরণ রাণীনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ ও শাড়ী-থ্রিপিস বিতরণ বগুড়ার দত্তবাড়ী হতে মাটিডালী পর্যন্ত দাঁড়িপাল্লায় ভোট চাইলেন সোহেল

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ইসি যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে, আশা ওবায়দুল কাদেরের

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ১৩৭ বার প্রদশিত হয়েছে

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশন (ইসি) যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার ঢাকা নগর পরিবহন ২২ ও ২৬ নং বাস রুট যাত্রাপথের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। দুপুরে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় নগর পরিবহনের নতুন রুট উদ্বোধন করা হয়।

গাইবান্ধা উপনির্বাচনে কি কারণে ভোট গ্রহণ বন্ধ করা হয়েছে তা স্পষ্ট নয় জানিয়ে ওবায়দুল কাদের বলেন, প্রিজাইডিং অফিসারদের ভাষ্যমতে নির্বাচনী কর্মকর্তাসহ সহকারী রিটার্নিং অফিসারের নির্দেশে ভোট গ্রহণ বন্ধ করা হয়েছে।

তারেক রহমানের মামলা প্রত্যাহার করে দেশে ফিরিয়ে আনা বিএনপির মামার বাড়ির আবদার উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যে নেতা রাজনীতি না করার স্বার্থে মুচলেকা দিয়ে বিদেশে পালিয়েছে, আগে তার মুচলেকা প্রত্যাহার করুন তারপর দেখা যাব।

বিএনপির সমাবেশ প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ ঘোষণা দিয়ে সমাবেশ করলে ১০ লাখের বেশি লোক হবে। আর বিএনপি ঘোষণা দিয়েও এক লাখের মতো লোক জমায়েত করতে পেরেছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, সংসদ সদস্য সাদেক খান এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরি।

ওবায়দুল কাদের বলেন, রাজধানীতে যত্রতত্র গাড়ি পার্কিং, রিকশা-সিএনজির জট ও বাসের নৈরাজ্য চলে আসছে দীর্ঘদিন ধরে। পথচারী-যাত্রীদের অভিযোগ, ইচ্ছা করেই মাঝ রাস্তায় বাস থামিয়ে যাত্রী ওঠানো-নামানো হতো। এছাড়া মূল সড়কে রিকশার কারণে যানজট লেগে থাকে। দুর্ঘটনাও ঘটে কোনো নিয়ম না মানায়। নগরবাসীর কথা চিন্তা করে পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে।

রাজধানীর বাস রুট রেশনালাইজেশনের আওতায় নতুন রুট দুটি হলো- ২২ ও ২৬ নম্বর। ঢাকা নগর পরিবহনের ২২ নম্বর রুট পরিচালিত হবে ঘাটারচর-ডেমরা স্টাফ কোয়ার্টার হয়ে; ঘাটারচর-কদমতলী মিলিয়ে হবে ২৬ নম্বর রুট।

সূত্র : বাসস

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies