1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম:
ভুরুঙ্গামারী বাঁশজানী সীমান্তে সাংবাদিক ও বিএনপি নেতা পরিচয়ে মাদকসহ বিভিন্ন পণ্যের ব্যবসা দৈনিক উত্তর কোণ পরিবারের আয়োজনে গাবতলীতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী ও নগদঅর্থ বিতরণ করলেন সাবেক এমপি লালু ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী ইরানে লারিজানি-সোলেইমানিসহ নৌসেনাদের জানাজা অনুষ্ঠিত বগুড়ায় সড়ক দুর্ঘটনা নারী-শিশুসহ নিহত ৩, আহত ৯ ঈদ উল ফিতর উপলক্ষে গাবতলীতে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ বগুড়ায় বৃদ্ধা ফিরোজাকে হুইল চেয়ার দিলেন বিজয় বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থার ঈদ উপহার সামগ্রী বিতরণ রাণীনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ ও শাড়ী-থ্রিপিস বিতরণ বগুড়ার দত্তবাড়ী হতে মাটিডালী পর্যন্ত দাঁড়িপাল্লায় ভোট চাইলেন সোহেল

চট্টগ্রামে সমাবেশ : বিএনপির নেতাকর্মীদের গাড়িবহরে হামলা, আহত ৩০

  • সম্পাদনার সময় : বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ১১৮ বার প্রদশিত হয়েছে

বিএনপির চলমান সরকার বিরোধী আন্দোলনের অংশ হিসেবে চট্টগ্রামে বিভাগীয় সমাবেশে যাওয়ার পথে নেতাকর্মীদের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। এতে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।  বুধবার (১২ অক্টোবর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বারইয়ারহাট, মিঠাছড়া, মিরসরাই, সীতাকুণ্ড, নিজামপুর ও কমলদহ এলাকায় প্রায় ১৫টি গাড়িতে হামলা চালানো হয়।

দাগনভূঞা উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেন জানান, চট্টগ্রামে বিভাগীয় গণসমাবেশে যাওয়ার পথে দাগনভূঞা উপজেলা বিএনপির ১০/১২টি গাড়ি ভাঙচুর করেছে।

ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, বুধবার সকালে ফেনী থেকে চট্টগ্রাম যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বারইয়ারহাট, মিঠাছড়া, মিরসরাই, সীতাকুণ্ড, নিজামপুর ও কমলদহ অংশে ১৫টি গাড়িতে হামলা ও ভাংচুর করা হয়। এ সময় আহত হন ৩০ জন নেতাকর্মী।’

আলাল আরো বলেন, শত বাধা-বিপত্তি উপেক্ষা করে ব্যক্তিগত গাড়ি ও গণপরিবহনে করে ফেনী থেকে কয়েক হাজার নেতাকর্মী বিভিন্নভাবে চট্টগ্রাম বিভাগীয় সমাবেশে যোগ দিয়েছে।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী বলেন, সমাবেশে অংশ নিতে ফেনী থেকে ১০০টি বাস ও মাইক্রোবাসে চট্টগ্রামে যায় নেতাকর্মীরা। এর বাইরে ব্যক্তিগত গাড়িতে গেছে অনেকে।

জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, দলীয় কর্মসূচিতে গুলি করে নেতাকর্মীদের হত্যার প্রতিবাদ, নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে বিভাগীয় (দলের সাংগঠনিক বিভাগ) পর্যায়ে সমাবেশের কর্মসূচি দিয়েছে বিএনপি।

এটি দলের সর্বশেষ ঘোষিত সিরিজ কর্মসূচির প্রথম বিভাগীয় সমাবেশ। রাজধানীর ১০ ডিসেম্বরের সমাবেশের আগে সারাদেশে সপ্তাহের ব্যবধানে প্রতিটি বিভাগীয় শহরে সমাবেশ করবে বিএনপি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies