1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

দুর্ভিক্ষ আসছে, যে যা পারেন উৎপাদন করেন : প্রধানমন্ত্রী

  • সম্পাদনার সময় : বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ১৩৪ বার প্রদশিত হয়েছে

আগামী বছর দুর্ভিক্ষ হতে পারে সতর্ক করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে যে যা পারেন উৎপাদন করার আহ্বান জানিয়েছেন। আজ বুধবার (১২ অক্টোবর) ১৪২৫ ও ১৪২৬ বঙ্গাব্দের বঙ্গবন্ধু কৃষি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, রানী এলিজাবেথের শেষকৃত্যে গিয়ে আমি সবার মুখে শুনেছি, আগামী বছর দুর্ভিক্ষ হতে পারে। তাই যে যা পারেন উৎপাদন করেন। এক ইঞ্চি জমিও যেন অনাবাদী না থাকে। এ ক্ষেত্রে আমরা সহযোগিতার ব্যবস্থা করেছি।

তিনি আরও বলেন, করোনাভাইরাস মহামারি ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে আমাদের একটু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। পণ্যের দাম যেমন বেড়েছে, পরিবহন খরচ তেমনই বেড়েছে। তারপরেও কৃষকদের ভর্তুকি বন্ধ করিনি।

এছাড়া সবাইকে করোনা টিকা নেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সবাই টিকা নেবেন। সামনে শীতকাল আসছে। তাই করোনা টিকা নিয়ে নিজেদের সুরক্ষিত রাখতে হবে।

এ সময় কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাককে উদ্দেশে করে প্রধানমন্ত্রী বলেন, কৃষিপণ্য বা খাদ্যপণ্য সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। যে জিনিসটা সবচেয়ে বেশি উৎপাদিত হচ্ছে, আমাদের সেভাবেই সংরক্ষণাগার গড়ে তুলতে হবে। এর জন্য শিল্পাঞ্চলে সংরক্ষণাগার তৈরি করা যেতে পারে। এর জন্য আমি অর্থায়ন করবো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies