1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

বিভাগীয় গণসমাবেশের মধ্য দিয়ে গণঅভ্যুত্থান ঘটবে: মির্জা ফখরুল

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ১৪২ বার প্রদশিত হয়েছে

বিএনপির বিভাগীয় গণসমাবেশের মধ্য দিয়ে দেশে গণঅভ্যুত্থান ঘটবে বলে আশা প্রকাশ করেছেন দলের মহাসিচব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ইসলামী ঐক্যজোট ও ডেমোক্রেটিক লীগের সঙ্গে সংলাপের পর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ প্রত্যাশার কথা জানান।

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের প্রত্যাশা- জনগণের একটা অভ্যুত্থান হবে। এসব সমাবেশের মধ্য দিয়ে জনগণকে সম্পৃক্ত করা হবে। জনগণ আসবে এসব সমাবেশে। শান্তিপূর্ণ কর্মসূচির মধ্য দিয়ে আমরা এ সরকারের পতন ঘটাবো।’

বুধবার (১২ অক্টোবর) চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে মহানগর বিএনপির উদ্যোগে চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ হবে। এতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করবেন।

গত ২৭ সেপ্টেম্বর বিএনপি ৯ বিভাগে গণসমাবেশের কর্মসূচি ঘোষণা করে, যার প্রথমটি হবে চট্টগ্রামে। ঢাকায় আগামী ১০ ডিসেম্বর গণসমাবেশ করবে দলটি। ১৫ অক্টোবর ময়মনসিংহে, ২২ অক্টোবর খুলনায়, ২৯ অক্টোবর রংপুরে, ৫ নভেম্বর বরিশালে, ১২ নভেম্বর ফরিদপুরে, ১৯ নভেম্বর সিলেটে, ২৬ নভেম্বর কুমিল্লায়, ৩ ডিসেম্বর রাজশাহীতে মহাসমাবেশ হবে।

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, চলমান আন্দোলনে ভোলায় নুরে আলম, আব্দুর রহিম, নারায়ণগঞ্জে শাওন প্রধান, মুন্সিগঞ্জে শহিদুল ইসলাম সাওন ও যশোরে আব্দুল আলিম হত্যার প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

ইসলামী ঐক্যজোট ও ডেমোক্রেটিক লীগের সঙ্গে সংলাপ
২০ দলীয় জোটের দুই শরিক দলের সঙ্গে সংলাপের বিষয়টি তুলে ধরে মির্জা ফখরুল বলেন, আমরা এই অনির্বাচিত সরকারের বিরুদ্ধে জাতীয় ঐক্য সৃষ্টির লক্ষ্যে বেশ কিছুদিন ধরে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছি। এরইমধ্যে এক দফা সংলাপ শেষ করেছি। বর্তমানে দ্বিতীয় দফার সংলাপ করছি। এখানে আমরা যুগপৎ আন্দোলনের মূল দাবিগুলো নিয়ে কথা বলছি।

তিনি বলেন, আমরা ১১টি দলের সঙ্গে কথা বলেছি। ইসলামী ঐক্যজোট ও ডেমোক্রেটিক লীগের সঙ্গে আলোচনা করেছি। একমত হয়েছি যে, এ সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলন গড়ে তুলবে এবং তাদেরকে পদত্যাগ করতে বাধ্য করবো।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

সংলাপে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান অ্যাডভোকেট মাওলানা আব্দুর রকিব ও ডেমোক্রেটিক লীগের (ডিএল) সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি নিজ নিজ দলের নেতৃত্ব দেন।

ইসলামী ঐক্যজোটের প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- আব্দুল করিম খান, সৈয়দ মোহাম্মদ আহসান, সামছুল হক, কামরুজ্জামান রোকন, আনওয়ান আনসারী, নাসির উদ্দিন, ইলিয়াস রেজা, আব্দুল কাদির ও মজিবুর রহমান।

ডেমোক্রেটিক লীগের প্রতিনিধি দলে ছিলেন আকবর হোসেন, খোকন চন্দ্র দাস, কাউসার আলী, ইয়াহিয়া মুন্না, মোহাম্মদ আল আমিন ও মেহতাজ আহসান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies