1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
তারেক রহমানে পক্ষে কোকোর স্ত্রীর উঠান বৈঠক ভোটকেন্দ্র পাহারা দেবেন, কেউ যেন গোলমাল করতে না পারে: মির্জা ফখরুল ফেব্রুয়ারির নির্বাচন দেশের বাঁক পরিবর্তনের : শফিকুর রহমান নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় এক রাতে জুয়েলারি দোকানসহ ৩টি দোকানে চুরি অস্বাভাবিক ভোটার মাইগ্রেশনের বিষয়ে ইসিকে অবহিত করা হয়েছে : নজরুল ইসলাম বগুড়ায় শহর যুবদলের উদ্যোগে নির্বাচণী প্রচারণায় ব্যানার ফেস্টুন, পোস্টার বিতরণ নির্বাচনে ইন্টারনেট বন্ধ করলে আইনের আওতায় আনা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা প্রবাসীদের ভোটে কারচুপির সুযোগ নেই-ইসি সানাউল্লাহ ১২ ফেব্রুয়ারি ধানের শীষ মার্কায় ভোট দিয়ে প্রমাণ করতে হবে বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি-সাবেক এমপি লালু বগুড়ার শেরপুরে মা ভবানীর মন্দিরে মাঘী পূর্ণিমা উৎসবে ভক্তদের ঢল

আ.লীগকে পরাজিত করার দুঃস্বপ্ন দেখে কোন লাভ নেই: কাদের

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ১২৭ বার প্রদশিত হয়েছে

টেমস নদীর পাড়ে বসে রাজপথ থেকে উঠে আসা দল আওয়ামী লীগকে পরাজিত করার দুঃস্বপ্ন দেখে কোন লাভ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজপথেই নাকি সরকারকে পরাজিত করবে, আদালত কর্তৃক দন্ডপ্রাপ্ত পলাতক আসামি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এমন বক্তব্যের জবাবে আজ সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে ওবায়দুল কাদের এ কথা বলেন।

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরাজিত হতে শিখেননি, তিনি হার মানেন না। কখনো হার মানেননি উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগ রাজপথে ছিলো, রাজপথে আছে এবং রাজপথে থাকবে। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ অতীতের যে কোন সময়ের চেয়ে সুসংগঠিত ও ঐক্যবদ্ধ। রাজপথ ও নির্বাচনে মোকাবেলা করতে আওয়ামী লীগ সর্বদা প্রস্তুত বলেও তিনি জানান।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা এখনো সরকার পতনের দিবাস্বপ্ন দেখছে। তারা সরকারের পদত্যাগ নিয়ে হাস্যকর বক্তব্য রাখছে।

বাংলাদেশে সংবিধান আছে, গণতন্ত্র আছে, সংবিধান অনুযায়ীই যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ২০২৩ সালের প্রান্তিকে অথবা ২০২৪ সালের শুরুতে সংবিধান সম্মতভাবে সাধারণ নির্বাচন অনুষ্ঠান হওয়ার কথা। প্রধান নির্বাচন কমিশন এ বিষয়ে ইঙ্গিত দিয়েছেন।

বিএনপি’কে উদ্দেশ করে তিনি বলেন, বর্তমান বিশ্ব সংকটের জন্য বাংলাদেশের মানুষের কষ্টকে পুঁজি করে সরকার পতনের আন্দোলনের খোয়াব দেখে লাভ নেই। আজকের এই অর্থনৈতিক সংকট মোকাবিলায় শেখ হাসিনা সরকার সর্বাত্মক প্রয়াস অব্যাহত রেখেছে। এ দুর্দিন অচিরেই কেটে যাবে, দেশে আবারও সুদিন ফিরে আসবে ইনশাআল্লাহ।

দুর্নীতির অভিযোগে সাজাপ্রাপ্ত পলাতক আসামি লন্ডন থেকে ঘোষণা দিয়েছেন ‘টেক ব্যাক বাংলাদেশ’- এ ঘোষণার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তাদের টেক ব্যাক হলো দেশকে পাকিস্তানি ভাবধারায় ফিরিয়ে নেয়া। দেশকে হাওয়া ভবনের দুর্নীতির সাগরে নিমজ্জিত করা। তাদের টেক ব্যাক মানে সাম্প্রদায়িক রাজনীতি আর সংখ্যালঘুদের ওপর নির্যাতনের উল্লাস। তাদের টেক ব্যাক মানে বাংলা ভাইদের অভয়ারণ্য প্রতিষ্ঠা, জঙ্গিবাদ কায়েম করা। বিএনপি আমলের সেই অন্ধকারে দেশের মানুষ আর ফিরে যেতে চায় না, লুটপাট আর রক্তপাতের বাংলাদেশ এদেশের মানুষ আর দেখতে চায় না বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের।

নতুন করে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে সংসদ নির্বাচন না দিলে আওয়ামী লীগ সরকার নাকি পালানোর পথও খুঁজে পাবে না, এ পালানোর কথা বিএনপি মহাসচিব বারবার বলে থাকেন-এ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, যদি লজ্জা থাকতো তাহলে তিনি নিশ্চয় ভাবতেন পালানোর ইতিহাস বিএনপি’র, আওয়ামী লীগের নয়।

তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে বলেন, আপনাদের নেতাইতো রাজনীতি করবে না বলে কাপুরুষের মতো মুচলেকা দিয়ে বিদেশে পালিয়েছে।

এখনো সময় আছে হুমকি-ধামকি, ষড়যন্ত্রের পথ পরিহার করে বিএনপিকে গণতন্ত্র ও নির্বাচনের পথে ফিরে আসার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিএনপি মহাসচিবসহ তাদের অন্যান্য নেতাদের উদ্দেশে বলেন, তা না হলে শেষ পর্যন্ত আপনারাই পালানোর অলি-গলিও খুঁজে পাবেন না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies