1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

৭২ ঘণ্টার মধ্যে সাংবাদিক আপনের ওপর হামলাকারীরা গ্রেপ্তার না হলে প্রশাসনের সংবাদ বর্জনের ঘোষণা

  • সম্পাদনার সময় : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ১৮২ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি; পাবনার ভাঙ্গুড়া উপজেলার সাংবাদিক সিরাজুল ইসলাম আপনের ওপর হামলাকারীদের ৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে স্থানীয় প্রশাসনের সকল সংবাদ বর্জনের ঘোষণা দিয়েছেন সাংবাদিকরা। ভাঙ্গুড়া প্রেসক্লাবের আয়োজনে রোববার (০৯ অক্টোবর) দুপুরে প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের সম্মিলিত অংশগ্রহণে অনুষ্ঠিত মানববন্ধন থেকে এ হুশিয়ারী দেয়া হয়। দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার ভাঙ্গুড়া উপজেলা প্রতিনিধি ও ভাঙ্গুড়া প্রেসক্লাব সদস্য সাংবাদিক সিরাজুল ইসলাম আপনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালনের আগে একটি র‌্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মানববন্ধনে অংশ নেয় ভাঙ্গুড়া প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব, রিপোর্টাস ইউনিটি ও বাংলাদেশ মফস্বল ফোরাম উপজেলা শাখা।

মানববন্ধনে ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মাহবুব উল-আলম বাবলুর সভাপতিত্বে ও প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এবং দৈনিক তৃতীয় মাত্রার উপজেলা প্রতিনিধি প্রভাষক গিয়াস উদ্দীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাপ্তাহিক চাটমোহর বার্তার সম্পাদক এসএম হাবিবুর রহমান, সাপ্তাহিক সময় অসময় পত্রিকার সম্পাদক কে এম বেলাল হোসেন স্বপন, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আয়নুল হক, ভাঙ্গুড়া অনলাইন প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ বদরুল আলম বিদ্যুৎ, ভাঙ্গুড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি আলহাজ্ব আব্দুল খালেক, বাংলাদেশের খবর প্রতিনিধি হেলাল খান, আজকের পত্রিকার প্রতিনিধি মনিরুজ্জামান ফারুক, মানবকণ্ঠের প্রতিনিধি রায়হান আলী, কালের কণ্ঠ প্রতিনিধি মাসুদ রানা ও যুগান্তর প্রতিনিধি শাহিবুল ইসলাম পিপুল।

মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, সাংবাদিক আপনের ওপর সন্ত্রাসী হামলার ৭২ ঘন্টা পেরিয়ে গেছে। থানায় লিখিত অভিযোগও দেওয়া হয়েছে। তারপরও পুলিশ হামলাকারীদের আইনের আওতায় আনতে গড়িমসি করছে। এটা খুবই দুঃখজনক। মানববন্ধন থেকে বক্তারা স্থানীয় প্রশাসনকে সময় বেঁধে দিয়ে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে হামলাকারীদের আইনের আওতায় না আনলে স্থানীয় প্রশাসনের সকল সংবাদ বর্জনের ঘোষণা দেওয়া হয়।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক ভোরের দর্পণ প্রতিনিধি ময়নুল হক, আমাদের সময়ের প্রতিনিধি আব্দুর রহিম, খোলা কাগজ প্রতিনিধি মানিক হোসেন, বিজনেস বাংলাদেশ প্রতিনিধি মিনু রহমান খান, আমার সংবাদ প্রতিনিধি ইকবাল হোসেন, আলোকিত বাংলাদেশ প্রতিনিধি আব্দুল আজিজ, আলোকিত সকাল প্রতিনিধি মেহেদী হাসান রানা, বালাদেশ সমাচার প্রতিনিধি শেখ সাখাওয়াত হোসেন ও সময়ের কাগজ প্রতিনিধি মেহেদী হাসান প্রমূখ।

এছাড়াও স্থানীয় সংবাদকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (০৬ অক্টোবর) রাত ১০টার দিকে ভাঙ্গুড়া উপজেলার সদর ইউনিয়নের কলকতি ঘাট এলাকায় সাংবাদিক সিরাজুল ইসলাম আপনকে বেধড়ক মারপিটে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। বর্তমানে তিনি পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies