1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে পাবনায় জশনে জুলুস ও মিলাদে মাহফিল অনুষ্ঠিত

  • সম্পাদনার সময় : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ১৬৫ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: পাবনায় জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশে ১২ই রবিউল মহাপবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস ও মিলাদে মোস্তফা (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের মতো রোববার (৯ অক্টোবর) সকাল থেকে দিনব্যাপী পাবনার বলামপুরের দ্বীপচর রোডের খাজানগর সিদ্দিকীয়া দরবার শরীফের উদ্যোগে জশনে জুলুস, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সকাল পৌনে ১১টার দিকে খাজানগর সিদ্দিকীয়া দরবার শরীফ থেকে জশনে জুলুস বের হয়। জশনে জুলুসটি অন্তত মোড় হয়ে পাবনা শহরের আব্দুল হামিদ সড়কসহ প্রধান প্রধান প্রদক্ষিণ করে।

জুশনে জুলুসে নেতৃত্ব দেন ভারতের ফুরফুরা দরবার শরীেফর খলিফা হযরত নূর মোহাম্মদ আজাদ খান চিশতী ছাহেব। জুশনে জুলুসে নবী প্রেমী মানুষের ঢল নামে। বিভিন্ন রঙের কালেমার পতাকা নিয়ে শতশত আশেকে রসুল এই জুশনে জুলুসে অংশগ্রহণ করেন। ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’, ‘দয়াল নবীর জন্মদিন, আজকে আমাদের ঈদের দিন’ ইত্যাদী স্লোগানে মুখর হয়ে থাকে।

পরে দুপুর থেকে হযরত নূর মোহাম্মদ আজাদ খান চিশতীর সভাপতিত্বে দরবার শরীফে মিলাদে মোস্তফা সা. মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন ভারতের ফুরফুরা শরীফের আওলাদে মুজাদ্দেদে জামান পীরজাদা হযরত মাওলানা মো. আবু নাসার সাআদান সিদ্দিকী আল কোরাইশী।

এছাড়াও মাহফিলে চড়াডাঙ্গা কুরআন সুন্নাহ মিশনের আমির পীরজাদা মুফতি হযরত মুহতাসিম বিল্লাহ মাসুম, পাবনা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস সুফি হযরত মাওলানা মো. আব্দুস সামাদ ও ক্বারী হযরত মাওলানা মো. ইব্রাহীম খলিলুল্লাহ অংশ নেন।

এরপর আলোচনা সভায় ও মিলাদ মাহফিলে বিশ্ব মুসলিমের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies