1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

রানা মাস্টার স্মৃতি ফুটবলে প্রণব সাহা স্মৃতি ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

  • সম্পাদনার সময় : শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ১৭৯ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: পাবনা চাটমোহরে বীর মুক্তিযোদ্ধা কে এম আতাউর রহমান রানা মাস্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্টে প্রণব সাহা স্মৃতি ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার (০৭ অক্টোবর) বিকেলে টুর্নামেন্টের ফাইনাল খেলায় নারিকেল পাড়া স্পোটিং ক্লাবকে টাইব্রেকারে ৪-৩ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় প্রণব সাহা স্মৃতি ফুটবল একাদশ। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হয়।

চাটমোহর বালুচর খেলার মাঠে নকআউট ভিত্তিক এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে বীর মুক্তিযোদ্ধা রানা মাস্টার স্মৃতি সংসদ ও চাটমোহর সবুজ সংঘ।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও পাবনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ মোঃ মকবুল হোসেন। চ্যাম্পিয়ন দলকে ৫০ হাজার টাকা ও রানারআপ দলকে ৩০ হাজার টাকা প্রাইজমানি পুরস্কার দেয়া হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ মহল, চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার সজীব শাহরীন, চাটমোহর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এসএম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির পরিচালক নূরে আলম মেহেদী সঞ্জু, চাটমোহর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এসএম মোজাহারুল হক।

বিজয়ী দলের স্বত্ত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী বিকাশ সাহা বলেন, আমার প্রয়াত ছোট ভাই প্রনব সাহা খেলাধুলা খুবই পছন্দ করতো। তাই তার স্মৃতি ধরে রাখার জন্যই ২০২০ সালে প্রণব সাহা স্মৃতি ক্লাব প্রতিষ্ঠা করেছি। ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন তিন ফরমেটের খেলাধুলায় অংশ নেয় এই ক্লাব। আগামীতেও বিভিন্ন টুর্নামেন্টে অংশ নেয়ার কথা জানান তিনি।

গত ০২ সেপ্টেম্বর শুরু হয় এই ফুটবল টুর্নামেন্টের তৃতীয় আসর। এতে পাবনাসহ বিভিন্ন জেলার আটটি দল অংশ নেয়। টুর্নামেন্টের সেরা খেলোয়ার নির্বাচিত হয়েছেন প্রণব সাহা স্মৃতি ফুটবল একাদশের গোলরক্ষক ফিজার।

টুর্নামেন্টের খেলাগুলো পরিচালনায় প্রধান পরিচালকের দায়িত্ব পালন করেন এস এম জাহিদুজ্জামান কাকন। তার দুই সহকারি ছিলেন ইয়াহিয়া সরকার ও ফিরোজ আহমেদ।

উল্লেখ্য, চাটমোহরে ভূমিহীন আন্দোলনের পুরোধা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা কে এম আতাউর রহমান রানা মাস্টারের স্মৃতি ধরে রাখতে তার পরিবারের পক্ষ থেকে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies