1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৬.১ শতাংশ

  • সম্পাদনার সময় : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ১৬৬ বার প্রদশিত হয়েছে

বিশ্বব্যাংকের দেওয়া পূর্বাভাস বলছে চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি ৬ দশমিক ১ শতাংশ হতে পারে। অন্যদিকে সরকার চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ঠিক করেছে সাড়ে ৭ শতাংশ। বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়াবিষয়ক প্রতিবেদন ‘ইকোনমিক আপডেটে’ এই পূর্বাভাসে উঠে এসেছে এমন তথ্য। বৃহস্পতিবার (৬ অক্টোবর) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিশ্বব্যাংকের সদর দফতর থেকে অনলাইনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়াবিষয়ক প্রধান অর্থনীতিবিদ হ্যান্স টিমার প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরেন।

এসময় বাংলাদেশের প্রবৃদ্ধি সম্পর্কে জানাতে গিয়ে জবাবে হ্যান্স টিমার বলেন, বর্তমান পরিস্থিতিতে জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস অর্থনীতির পুরো চিত্র প্রকাশ করে না। নিত্যপণ্যের দাম বাড়ছে। তৈরি পোশাকের রফতানি কমছে। আবার তৈরি পোশাক উৎপাদনের ব্যয়ও বাড়ছে। সবমিলিয়ে বাংলাদেশের অর্থনীতিতে বড় ধরনের আঘাত পড়ছে।

হ্যান্স টিমার বলেন, করোনা পরবর্তী সময়ে অর্থনীতিতে ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। সার্বিকভাবে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মতো বাংলাদেশের অর্থনীতি একটি চ্যালেঞ্জিং অবস্থায় আছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়াবিষয়ক ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার বলেন, দক্ষিণের দেশগুলোর সামনে এখন তিনটি চ্যালেঞ্জ রয়েছে। এগুলো হলো রাজস্ব আদায়ের নিম্ন হার, সরকারি ব্যয় ব্যবস্থাপনায় দুর্বলতা এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা।

এর আগে গত মাসে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) চলতি অর্থবছরে বাংলাদেশে ৬ দশমিক ৬ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছিল। মূলত স্থানীয় ভোগ চাহিদা কমে যাওয়া, রফতানি ও প্রবাসী আয় হ্রাস এবং বৈশ্বিক অর্থনীতির শ্লথগতির কারণে প্রবৃদ্ধির এমন পূর্বাভাস দিয়েছে এডিবি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies