1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

নওগাঁর সাপাহারে দুই স্কুল ছাত্রকে অপহরণ: মুক্তিপন দাবীঃ- আটক ৫

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ১৫৭ বার প্রদশিত হয়েছে

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর সাপাহার উপজেলা সদর হতে দুই স্কুল ছাত্রকে অপহরণ করে আটকে রেখে মুক্তিপন দাবীর ঘটনায় জড়িত ৫অপহরণকারীকে আটক সহ অপহৃত দুই ছাত্রকে উদ্ধার করেছে সাপাহার থানা পুলিশ । পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার বিকেল প্রায় সোয়া ৫ টার দিকে সাপাহার উপজেলা সদরের ওয়ালটন মোড় সংলগ্ন আদি ইসলামিয়া হোটেলের সামনের পাকা রাস্তার উপর হতে স্কুল ছাত্র উপজেলার বৈকন্ঠপুর গ্রামের রমজান আলীর ছেলে মারুফ হোসেন (১৫) ও তার বন্ধু কলমুডাাঙ্গা গ্রামের জাইবুর রহমানের ছেলে মোঃ মেহেদী হাসান (১৬) কে অজ্ঞাতনামা ৭/৮ জন অপহরণকারী একটি সাদা মাইক্রোবাস যোগে অপহরণ করে নিয়ে যায়। পরে অপহৃত মারুফের পিতার কাছে মোবাইল ফোনে যোগাযোগ করে ১লক্ষ টাকা মুক্তিপন দাবি করে অপহরণকারীরা। ছেলের জীবনের কথা চিন্তা করে দ’ুটি মোবাইল নম্বারে ৫ হাজার করে ১০ হাজার টাকা বিকাশ করেন মারুফের পিতা রমজান আলী। পরে অপহরণকারীরা আরও টাকার দাবি করলে রমজান আলী সাপাহার থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পরে থানা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাত দেড়টার দিকে নজিপুর সরদারপাডা মোড়ের একটি ভাড়া বাসা হতে দুই কিশোর কে উদ্ধার করে। তৎসহ ৫ অপহরণকারী কে আটক করে পুলিশ। আটককৃতরা হলো পতœীতলা উপজেলার হরিরামপুর কলেজ পাড়ার নওশাদ আলীর ছেলে মামুনুুর রশিদ মামুন (৩০), নজিপুর পলি পাড়ার মেসবাউল হকের ছেলে আব্দুস সোবাহান খোকন (২৪), নজিপুর মাদ্রাসা পাড়ার আব্দুল কাদেরের ছেলে মাহমুদ হাসান সোহাগ (২৭), নওগাঁ সদর উপজেলার বক্তারপুরের মোরশেদ আলমের ছেলে নাহিদ হোসেন (২০),দিঘা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মোহাম্মদ তরিকুল ইসলাম (২৯)। সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদেরকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies