1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

বিদ্যুৎ বিভাগ দুর্নীতিতে চ্যাম্পিয়ন: জিএম কাদের

  • সম্পাদনার সময় : বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ১৩৪ বার প্রদশিত হয়েছে

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, গ্রিড বিপর্যয়ে অন্ধকারে রাষ্ট্র। এতেই প্রমাণ করে দেশ পরিচালনায় ব্যর্থ সরকার। বিদ্যুৎ বিভাগ দুর্নীতি-অনিয়মে চাম্পিয়ন। তিনি আরো বলেন, সরকার পক্ষ থেকে শতভাগ বিদ্যুৎ উৎপাদন করতে বলা হয়েছে। বিদ্যুৎ উৎপাদন নিয়ে কোটি কোটি টাকা ব্যয় করে উৎসবও করেছিলো। তারপরেও দেশে লোডশোডিং। সরকারের ট্রান্সমিশন লাইন করার কথা ছিলো। আজ দুপুরে লালমনিরহাট সার্কিট হাউজে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

জিএম কাদের বলেন, সরকার টেন্ডার বিহীন লাখ লাখ কোটি টাকা ব্যয় করেছে বিদ্যুৎ বিভাগে। সেই টেন্ডার নিয়েও পাওয়া গেছে অনিয়ম। বিদ্যুৎ বিভাগে কোন কারণ ছাড়াই বিশাল অংকের টাকা ব্যয় করছে সরকার। অনিয়ম দুর্নীতি হয়েছে। দুর্নীতির বিচার চেয়ে সংসদে বারবার বলার পরেও সরকার কোন ব্যবস্থা নেয়নি। তদন্ত কমিটি দাবি করে ছিলাম, কিন্তু তা করেনি। বিশাল ব্যয় করে উৎপাদনের নামে দুর্নীতি হয়েছে। দুর্নীতির পরেও উৎপাদন হলেও নেই বিতরণের ব্যবস্থা। বর্তমানে সরকার জ্বালানি তেলের অভাবে বিদ্যুৎ উৎপাদনও করতে পাচ্ছে না। জ্বালানি তেলের বিষয়ে এর দায়ভার সরকার এড়াতে পারে না। জিএম কাদের বলেন, দীর্ঘ সময় বন্ধ ছিলো মিল-ফ্যাক্টরি। দেশে বিদ্যুৎ চালিত মিল ফ্যাক্টরিসহ সব জায়গা অচল অবস্থা সৃষ্টি হয়েছে। এর প্রভাব পড়বে রপ্তানি আয়ের উপর। এসব সরকারের ব্যর্থতা।

ঢাকাসহ ৪টি বিভাগ অন্ধকার ছিলো। ঢাকা অন্ধকার মানে দেশ অন্ধকার। একটা দেশের প্রধান প্রধান বিভাগ অন্ধকার থাকলে বোঝা যায় দেশের সাধারণ মানুষের কি অবস্থা। তিনি আরো বলেন, সরকারের জবাবদিহিতা না থাকায় দুর্নীতি, লুটপাট জড়িয়ে পড়ছে। তিনি আরো বলেন, ব্যর্থতার দায় সরকারকেই নিতে হবে।

এ সময় লালমনিরহাট জেলা জাতীয় পার্টি সাধারন সম্পাদক মো. জাহিদ হাসান লিমন, নজরুল ইসলাম বাদশা,আলমঙ্গীর হোসেনসহ অনেকে ছিলেন। এর আগে তিনি বড়বাড়ীতে একটি শিক্ষা প্রতিষ্ঠানে ভবন উদ্বোধনকালে বলেন, দেশে শিক্ষা নিয়ে অরাজকতা সৃষ্টি হয়েছে। শিক্ষা পরিবেশ নেই দেশে। দেশের সরকার ঠিক থাকলে সব ঠিক থাকতো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies