1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

আইয়ুব হত্যা মামলায় ৯ জনের যাবজ্জীবন

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ১৭২ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় নৌকাবাইচ প্রতিযোগিতাকে কেন্দ্র করে আইয়ুব নবী ওরফ নাউদ নামের এক ব্যক্তিকে হত্যা মামলায় নয়জনকে যাবজ্জীবন কারাদÐ দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদÐ দেয়া হয়েছে। হত্যাকান্ডের ১১ বছর পর মঙ্গলবার (০৪ অক্টোবর) দুপুরে পাবনার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক ইসরাত জাহান মুন্নী এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্তরা হলেন, সাঁথিয়া উপজেলার ভিটাপাড়া গ্রামের আনার হোসেন, শাহাদাত হোসেন, গকুল প্রামানিক, বাছেদ আলী, ফুলচাদ প্রামানিক, আলেয়া খাতুন, মিন্টু আজম, খোকন মিয়া ও শামীম হোসেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন, পরে তাদের কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত আইয়ুুব নবী ওরফে নাউদের সঙ্গে অভিযুক্তদের নৌকাবাইচ প্রতিযোগিতাকে কেন্দ্র করে শত্রæতা ছিল। এর জেরে ২০১১ সালের ২৬ জুলাই রাতে আসামিরা আইয়ুব কে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরেরদিন ২৭ জুলাই আইয়ুবের খন্ডিত মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সাঁথিয়া থানায় ৭ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে। অপরদিকে একই ঘটনায় নিহতের স্ত্রী সুলতানা বেগম বাদী হয়ে আদালতে ১৩ জনের নাম উল্লেখ করে আরেকটি হত্যা মামলা দায়ের করেন। উভয় মামলার তদন্ত শেষে একই বছরের ২৪ নভেম্বর ১০ জনের বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ। মামলা চলাকালীন সময়ে এক আসামির মৃত্যু হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ইউসুফ আলী সরদার বলেন, এটি একটি পূর্ব পরিকল্পিত হত্যাকান্ড। সাক্ষ্য ও তদন্তে অভিযোগ সন্দেহাতিতভাবে প্রমাণিত হয়েছে। আদালত তাদের উপযুক্ত শাস্তি দিয়েছেন। আমরা এই রায়ে অত্যন্ত সন্তুষ্ট। এর মাধ্যমে ন্যায় বিচার প্রতীয়মান হয়েছে।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এম এ মতিন বলেন, সাক্ষ্য ও তদন্তে অভিযোগগুলো রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। তারপরেও এই রায় দেয়া হয়েছে। আমার মক্কেলরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন। ফলে আমরা উচ্চ আদালতে আপিল করবো। সেখানে আমার মক্কেলরা ন্যায় বিচার পাবেন বলে মনে করেন তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies