1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন

নওগাঁর রাণীনগর-আবাদপুকুর সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ১৫৮ বার প্রদশিত হয়েছে

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর রাণীনগর থেকে আবাদপুকুর হয়ে বগুড়া জেলার কালিগঞ্জ পর্যন্ত সড়কের উন্নয়ন কাজ শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার আবাদপুকুর বাজার চত্বরে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল এমপি। রাণীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ দুলুর সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হিসাবে সড়ক ও জনপথ বিভাগ নওগাঁর নির্বাহী প্রকৌশলী সাজেদুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদত হোসেন এবং রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ প্রমূখ বক্তব্য রাখেন। জানা যায়, সড়ক ও জনপথ বিভাগ ৩৮ কোটি টাকা ব্যায়ে ২২কিলোমিটার দূরত্বের এই সড়ক উন্নয়ন বাস্তবায়ন করছে। এই সড়ক দীর্ঘদিন চলাচলের সম্পূর্ণ অযোগ্য ছিল। চলাচলের ক্ষেত্রে নওগাঁ, নাটোর এবং বগুড়া তিন জেলার মানুষের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছিল। সড়কটি সংস্কার হলে তিন জেলার কয়েক শত গ্রামের মানুষ চলাচলের সুফল পাবে বলে স্থানীয়রা জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies